নিজস্ব সংবাদদাতাঃ মহেন্দ্র সিংহ ধোনিকে বিশেষ ভাবে সম্মানিত করতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অভিনব পরিকল্পনা নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেট কর্তারা। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখে সম্মানিত করা হবে সে বারের অধিনায়ককে।
মহেন্দ্র সিংহ ধোনিকে বিশেষ ভাবে সম্মানিত করতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। অভিনব পরিকল্পনা নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেট কর্তারা। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখে সম্মানিত করা হবে সে বারের অধিনায়ককে। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ম্যাচের শেষ বলে ছয় মেরে ভারতকে জিতিয়েছিলেন ধোনি। বল উড়ে গিয়ে পড়েছিল গ্যালারিতে। সেই ম্যাচের ভিডিয়ো দেখে মুম্বইয়ের ক্রিকেট কর্তারা চিহ্নিত করেছেন গ্যালারির নির্দিষ্ট আসনটিকে, যে আসনে গিয়ে পড়েছিল বল।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কোলে বলেছেন, ‘‘সোমবার সংস্থার সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসন ধোনির নামে করা হবে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে জয় আনা ধোনির ছয় যে আসনে গিয়ে পড়েছিল, সেই আসনটি ধোনির নামে করা হবে। বিশেষ আসনটি উদ্বোধন করার জন্য আমরা ধোনিকে আমন্ত্রণ জানাতে চাই। বিশ্বকাপ জয়ের ১২ বছর উপলক্ষে আমরা ধোনিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছি।’’
