অলস্পোর্ট ডেস্ক: পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ৯ রানের জিতে জয়ের পথে ফিরেছে, এই জয়ের পিছনে বল হাতে বড় ভূমিকা রেখেছেন যশপ্রীত বুমরাহ। আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং-এর দাপটে একটা সময় মনে হয়েছিল জয় তুলে নেবে পঞ্জাব। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি এমআই-এর পক্ষে শেষ হয়। জিতলেও বিতর্কের মুখে মুম্বই দল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে হার্দিক পাণ্ড্যের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে “ডিআরএস প্রতারণা” করার অভিযোগ আনা হয়েছে। ভিডিওতে, মুম্বইয়ের টিমকে ডিআরএস নেওয়ার জন্য রিজার্ভবেঞ্চ থেকে সঙ্কেত দিতে দেখা যায়। যেই তিনি বুঝতে পারেন যে তিনি ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হচ্ছে। ভিডিওতে, পঞ্জাব কিংসের স্ট্যান্ড-ইন অধিনায়ক স্যাম কুরানকে মাঠের আম্পায়ারের কাছে একই অভিযোগ করতে দেখা যায়। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আম্পায়ার তাঁর কথাকে পাত্তা দেননি। দেখুন সেই ভিডিও:
কুরানের অভিযোগ সত্ত্বেও এমআই বেঞ্চ থেকে সঙ্কেত আসার পরে ডিআরএসটি নেওয়া হয়েছিল। তাই এই মরসুমে লিগে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। কিছু প্রাক্তন ক্রিকেটারও এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন।
“সত্যিই? সে (ব্যাটার) তখন অফ স্টাম্পের বাইরে ছিল। আমি ভেবেছিলাম, লাইন সরে গেছে (ব্যাটারটি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে)। এটাই টাচ অ্যান্ড গো,” ধারাভাষ্যকার মুরলী কার্তিক অন-এয়ারে বলেছিলেন যখন আম্পায়ার মেনন ওয়াইডের পক্ষে রায় দেন।
এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডিও সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন।
“এখন সময় এসেছে আমাদের বিশেষজ্ঞ তৃতীয় আম্পায়ার রাখার কথা বিবেচনা করতে হবে, অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। কিছু আম্পায়ার মাঠে উপযুক্ত, তৃতীয় আম্পায়ারের দরকার অভিজ্ঞতা এবং একটি নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন,” মুডি এক্সে লিখেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
