Cart Total Items (0)

Cart

All Sports India
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এখখনও পর্যন্ত একটিও ম্যাচে হারের মুখ দেখতে হয়নি রোহিত অ্যান্ড ব্রিগেডকে। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কম রানের লক্ষ্যমাত্রা দেওয়া স্বত্ত্বেও ১০০ রানে জয় তুলে নিয়েছে ভারত। যেখানে ব্যাটারদের ব্যর্থতাকে ঢেকে দিয়েছে বোলাররা। ম্যাচ শেষে অধিনায়কের মুখে বোলরদের প্রশংসাও শোনা গিয়েছে। সেই সফল বোলারদের তালিকায় যেমন রয়েছেন মহম্মদ শামি তেমনই রয়েছেন যশপ্রীত বুমরাহ । ইংল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছেন তিনি। গত বছরটা পুরো মাঠের বাইরে কাটানোর পর বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়ানোটা তাঁর কাছে বড় একটা প্রাপ্তি।

চোটের জন্য বাইরে থাকার সময় তাঁকে বার বারই শুনতে হয়েছে তার কেরিয়ারের এখানেই ইতি। তবে প্রত্যাবর্তনে নিজেকে প্রমান করার পাশাপাশি বাকিদের ভুল প্রমান করতে পেরে খুশি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে তিনি বলেন, “আমার স্ত্রীও (টিভি স্পোর্টস প্রেসেন্টার সঞ্জনা গনেশন) ক্রীড়া সংবাদমাধ্যমে কাজ করে। তাই হ্যাঁ, আমিঅনেক প্রশ্ন শুনেছি আমার কেরিযার নিয়ে যে আমি কোনও দিন ফিরতে পারব না এবং ইত্যাদি তবে সত্যিই এগুলো প্রবাব ফেলে না। আমি খুব খুশি।”

ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর বুমরাহ স্কাই স্পোর্টসকে বলেন, “আমি ফিরে এসেছি এবং আমি বুঝতে পেরেছি আমি কতটা খেলাটাকে ভালবাসি। আমি কিছুর পিছনে দৌঁড়চ্ছিলাম না। চোট থেকে ফিরে আাসার পর আমার জন্য অনেকটা জায়গা দেওয়া হয়েছে। আমি সবসময সদর্থক দিকটা দেখার চেষ্টা করি এবং যতটা সম্বব নিজের খেলাকে উপভোগ করার চেষ্টা করি।”

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ২৩৯ রানই তুলতে পেরেছিল। দ্রুত উইকেট হারিয়ে সমস্যায়ও পড়তে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে রোহিতের রান এবং বোলাররাা ম্যাচটা দারুণভাবে বের করে আনেন। তবে ইংল্যান্ডের সামনে যে চ্যালেঞ্জর মুখোমুখি হতে হয়েছিল ভারতকে সেটাকে ভাল দিক বলেই ব্যাখ্যা করছেন বুমরাহ। তিনি বলেন, “এটা আমাদের জন্য ভাল চ্যালেঞ্জ ছিল যেটা আমাদের চাপে রেখেছিল। আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমাদের অনেকটা খাটতে হয়েছে। শেষ পর্যন্ত ফলাফলে আমরা খুশি। এতদিন টান আমরা রান তাড়া করছিলাম। এবাার সেটা ঠিক ক উল্টো ছিল, যা ভাল।”

তিনি আরও বলেন, “সাধারণত, যখন নতুন বলে বল করা হয় তখন সুইং খোঁজা হয়, যদি সেখানে কোনও সুইং থাকে। তাছাড়া আমরা চেষ্টা করি হার্ড লেনথ বল করে রান করাটা কঠিন করে দিতে। ওখানে অল্প সুইং ছিল। তবে আমা দিকে খুব বেশি ছিল না। তখন আমমি বল সিম করার চষ্টা করি বেশি করে এবং সেটা কিছুটা সাহায্য করে. তাই তখন আমি সিম বোলিংযে পরিবর্তন করে নিই।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *