Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আইসিসি টি২০ বিশ্বকাপের আগে থেকেই ভারতীয় শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের ক্রিকেটারদের চোট আর অসুস্থতা। একজন ফিট হলে অন্য কেউ একজন তার শিকার হয়। এবার সেই তালিকায় নয়া সংযোজন ঈশান কিষাণ। বৃহস্পতিবার নামিবিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে নেট অনুশীলনে ঈশান কিষাণের চোট ভারতীয় শিবিরে একটা বড় ধাক্কা।

জানা গেছে, দিল্লিতে নেটে ব্যাট করার সময় সতীর্থ পেসার যশপ্রীত বুমরার ইয়র্কার সামলাতে গিয়ে পায়ের পাতায় জোরালো চোট পান ঈশান কিষাণ। বাঁহাতি ব্যাটের বলের আঘাতে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে শুয়ে পড়েন। আর ব্যাটিং প্র‌্যাকটিস করতে পারেননি। ভারতীয় দলের ফিজিও ও টিম ডাক্তার দ্রুত ঈশান কিষাণের চোট পরীক্ষা করেন। তাঁদের কাঁধে ভর করেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে সাজঘরে ফেরেন ইশান। এখনও পর্যন্ত এটা পরিষ্কার নয়, ঈশান নামিবিয়া ম্যাচে আদৌ মাঠে নামতে পারবেন কিনা।

এর আগে পেটের গুরুতর সমস্যায় দিল্লির হাসপাতালে ভরতি হয়েছিলেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও অভিষেকের নামিবিয়া ম্যাচে খেলা অনিশ্চিত। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, অভিষেকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগে, ভারতীয় দলের ক্রিকেটার নিজে কতটা ফিট মনে করেছেন নিজেকে, তারওপর।

যদি অভিষেক ও ঈশান দু’‌জনেই নামবিয়া ম্যাচে খেলতে না পারেন, তাহলে প্রথম একাদশে বদলের কথা ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের কপালে শিকে ছিঁড়তে পারে। এছাড়া ওয়াশিংটন সুন্দরকে শুরুতে ব্যবহারের কথা ভাবা হতে পারে। আসলে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পাকিস্তান ম্যাচের কথা মাথায় রেখে ভারতীয় টিম মানেজেমেন্ট দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারের চোট বাড়ানোর ঝুঁকি যে নেবে না , এটা বলাই বাহুল্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *