Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম ওয়ানডে-এর ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এক মনোরম ও হৃদয়স্পর্শী মুহূর্তের সৃষ্টি হয়। দলের জয়ের পর সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় ভারতীয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি তাঁর মায়ের ফোন কল রিসিভ করেন। শুক্রবার ধর্মশালায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে (উভয় দলের জন্য ২৫ ওভারের খেলা) অধিনায়ক শুভমান গিলের দুর্দান্ত অর্ধশতক এবং অভিষেক হওয়া গুরনূর ব্রার ও হর্ষ দুবের তিনটি করে উইকেট শিকারের সুবাদে ভারত সাত উইকেটে বড় জয় তুলে নেয়।

ম্যাচ শেষে নীতিশ—যিনি বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট (যার মধ্যে সেঞ্চুরিয়ন রহমানউল্লাহ গুরবাজ ও অলরাউন্ডার মহম্মদ নবীর উইকেট অন্তর্ভুক্ত ছিল) নিয়েছিলেন, তিনিই সাংবাদিক সম্মেলনে পৌঁছেছিলেন। সেই সাংবাদি সম্মলনের মাঝেই বেজে ওঠে তাঁর ফো‌ন। তখন তিনি এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তবে তিনি ফোনটি কেটে দেননি, তিনি উত্তর থামিয়ে ফোনটি ধরেন এবং জানান যে পাঁচ মিনিট পর কথা বলবেন; আর তখনই জানা যায় ফোনটি ছিল তাঁর মায়ের। একইসঙ্গে এই সাময়িক ব্যাঘাতের জন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে ক্ষমাও চেয়ে নেন। পুরো ঘটনাটি নজর কেড়ে নেয় নেট দুনিয়ার।

সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত এক মরসুম কাটানোর পরই নীতিশ জাতীয় দলে ডাক পান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৩ ইনিংসে ৩০.২০ গড় ও ১৭১.৫৯ স্ট্রাইক রেটে তিনি মোট ৩০২ রান সংগ্রহ করেন, যার মধ্যে একটি অর্ধশতকও ছিল। পাশাপাশি বল হাতে ৪০.৩৭ গড়ে আটটি উইকেটও শিকার করেন তিনি; বোলিংয়ের সময় তাঁর গতি ছিল ঘণ্টায় ১৩০-এর শেষপ্রান্ত থেকে ১৪০-এর শুরুর দিকের ঘরে এবং তিনি দলের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *