Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া শ্রেয়স আইয়ারের ওয়ানডে অধিনায়কত্বের সম্ভাব্য গুজবের জবাব দিয়েছেন। বৃহস্পতিবার, বিসিসিআইয়ের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছিল যে ২০২৫ সালের এশিয়া কাপ দল থেকে বাদ পড়া আইয়ার রোহিত শর্মার উত্তরসূরী হিসেবে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। আরও জানা গিয়েছে যে বিসিসিআই তার ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা রোহিতকে নেতৃত্বের বোঝা থেকে মুক্তি দিতে চায়।

হিন্দুস্তান টাইমসের সাথে কথা বলার সময় সাইকিয়া অবশ্য সমস্ত গুজব উড়িয়ে দিয়ে বলেছেন যে বিসিসিআই-এ এই বিষয়ে কোনও আলোচনা হয়নি। “এটা আমার কাছেও খবর। এ জাতীয় কোনও আলোচনা হয়নি,” সাইকিয়া বলেন।

আসন্ন এশিয়া কাপের জন্য নির্বাচকরা তাঁকে উপেক্ষা করার পর থেকেই খবরে রয়েছেন শ্রেয়াস আইয়ার। সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচক, হেড কোচকে। প্রশ্ন উঠেছে কেন শুভমান গিলকে দলে নিয়ে শ্রেয়াসকে বাদ দেওয়া হল। নির্বাচন শেষে তার জবাবও দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তিনি একবারও বলেননি, অযোগ্য শ্রেয়াস। তবে একই যোগ্যতায়, একই পজিশনে একাধিক প্লেয়ার হয়ে গেল তখন একজনকে বসতে হয়। তাঁর এই বক্তব্যও অনেকে ভালো ভাবে নেয়নি।

ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর দল ঘোষণার সময় শ্রেয়াসের অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে এই সপ্তাহের শুরুতে সাংবাদিকদের বলেন, “শ্রেয়াসের ক্ষেত্রে, এটা তার দোষ নয়, আমাদেরও নয়। শুধু ১৫ জনকে বেছে নিতে হতো, এবং এই মুহূর্তে আপনাকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইয়ার ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, পাঁচ ম্যাচে ৪৮.৬০ গড়ে ২৪৩ রান, দু’টি হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ ৭৯ রান।

সম্প্রতি শেষ হওয়া আইপিএল ২০২৫-এ আইয়ার ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তাঁর সেরা মরসুম ছিল, ১৭ ম্যাচ এবং ইনিংসে ৫০.৩৩ গড়ে ৬০৪ রান, ১৭৫.০৭ স্ট্রাইক রেট এবং ছ’টি হাফসেঞ্চুরি। তাঁর সেরা স্কোর ছিল ৯৭*।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে, মুম্বইয়ের এই ব্যাটসম্যান ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৯.৯৪ গড়ে, ১৭৯.৭৩ স্ট্রাইক রেটে, একটি সেঞ্চুরি এবং সাতটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে ৯৪৯ রান করেছেন। তাঁর সেরা স্কোর অপরাজিত ১৩০।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *