Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনা‌লে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যেখানে বাঁধা হল বৃষ্টি। যদিও সেটা সাময়িক। সকাল থেকেই এদিন কলকাতার মুখ ভার ছিল। হালকা বৃষ্টিও হয়। আগাম সতর্কতা বজায় রেখে পুরো মাঠই ঢেকে রাখা হয়েছিল ম্যাচ শুরুর আগে পর্যন্ত। যদিও সঠিক সময়েই খেলা শুরু হয়। কিন্তু মাঝে বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু করা সম্ভব হয়। তবে পুরো ওভার ব্যাট করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দুই বল বাকি থাকতেই ২১২ রানে শেষ হয় তাদের ইনিংস। তবে বল হাতে দুরন্ত লড়াই দিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত বজায় থাকল টান টান উত্তেজনা। যদিও শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া। সহজ ম্যাচকে কঠিন করে জিতল অজিরা। ফাইনালে মুখোমুখি ভারত বনাম অস্ট্রেলিয়া।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ব্যাট হাতে প্রোটিয়াদের শুরুটা মোটেও ভাল হয়নি। অস্ট্রেলিয়ান বোলারদের সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। দলের প্রথম চার ব্যাটসম্যান কুইন্টন ডে কক ৩, তেম্বা বাভুমা ০, রসি ভ্যান ডার দুসেন ৬ ও আইদেন মারক্রাম ১০ রান করে আউট হয়ে যান।

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের হাল ধরে দলের মিডল অর্ডার। হেনরিক ক্লাসেনের ৪৮ বলে ৪৭ রান সঙ্গে ডেভিড মিলারের একলা লড়াই কিছুটা ভদ্রস্থ রানে পৌঁছতে সাহায্য করে দক্ষিণ আফ্রিকাকে। একাই করেন ১০১ রান। মার্কো জানসেন কোনও রান না করেই ফিরে যাওয়ার পর জেরাল্ড কোৎজে ১৯, কেশব মহারাজ ৪ ও কাগিসো রাবাডা ১০ রান করে আউট হন। ৪৯.৪ ওভারে ২১২ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। দুটো করে উইকেট নেন জোশ হেজেলউড ও ত্রাভিস হেড। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও পরে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। হাই স্কোরিং এবারের বিশ্বকাপে মাত্র ২১৩ রানের লক্ষ্যে পৌঁছাতে রীতিমতো চাপে পড়তে হয় অজিদের। ওপেন করতে নেমেছিলেন ত্রাভিস হেড ডেভিড ওয়ার্নার।ওপেনিং জুটিতে আসে ৬০ রান। ২৯ রানে আউট হন ওয়ার্নার। তিন নম্বরে ব্যাট করতে নেমে কোনও রান নি করেই ফিরে রান মিচেল মার্শ। এর পর স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন হেড। হেড ফেরেন ৬২ রানে।

এর ফর কিছুটা লড়াই করেন স্মিথ। ৩০ রানে আউট হন তিনি। মার্নাস লাবুশাগনে ১৮, গ্লেন ম্যাক্সওয়েল ১, জোশ ইঙ্গলিশ ২৮ রান করে আউট হয়ে যান। মিচেল স্টার্ক ১৬ ও প্যাট কামিন্স ১৪ রানে অপরাজিত থাকলেন। ৪৭.২ ওভারে ২১৫-৭ করে তিন উইকেটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া । দক্ষিণ আফ্রিকার হয়ে দুই উইকেট নেন তাবারিজ শামি ও জেরাল্ড কোয়েৎজে। একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, আইদেন মারক্রাম ও কেশব মহারাজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *