পাকিস্তান ক্রিকেট দল
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ২৬.৪ ওভার বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপুল জয়ের পর পাকিস্তানের সেমিফাইনাল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যদিও অঙ্কের হিসেবে এখনও শেষ দল হিসেবে ওডিআই বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রয়েছে তিন দলের সামনে। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথাক্রমে পাকিস্তান এবং আফগানিস্তানের বিশাল জয় ছাড়া, কিউইদের চতুর্থ এবং শেষ সেমিফাইনালে যাওয়া থেকে কিছুই আটকাতে পারবে না।
ভারত, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যেই চূড়ান্ত চারে তাদের জায়গা নিশ্চিত করেছে এবং নিউজিল্যান্ড এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের শক্তিশালী জয়ের পর নকআউট পর্বে এক পা দিয়ে ফেলেছে। আট পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে থাকা পাকিস্তান, যারা শনিবার কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে খেলবে, তারা প্রথমে ব্যাট করলে ২৮৭ রানে জিততে হবে। আর রান তাড়া করলে পাকিস্তানকে জিততে হবে ২৮৪ বলে — ৪৭ ওভারের বেশি — বাকি থাকতে। পাকিস্তানের সামনে রয়েছে এক অসম্ভব লড়াইয়ের হিসেব।
১৫ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ভারতের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় সেমিফাইনাল, যদিও, পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। ভারতের লিগ পর্বে আরও একটি খেলা বাকি আছে। লিগ পর্বে একটি অনবদ্য রেকর্ডের সঙ্গে, এখনও পর্যন্ত তারা আটটি খেলে আটটি ম্যাচ জিতেছে।
ভারত রবিবার তাদের শেষ গ্রুপ ম্যাচে খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তবে তার আগে, শুক্রবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের মুখোমুখি হবে — এছাড়াও সেমিফাইনালের লড়াই থেকে বাইরে চলে যাওয়া বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
