অলস্পোর্ট ডেস্ক: আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতেকটি দলের চলছে জোরকদমে প্রস্তুতি। যদিও, বেশিরভাগ দলই অনেক আগের থেকেই এই ওয়ানডে টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছে। তবে, নিয়ম অনুসারে বিশ্বকাপে নির্বাচিত দশটি দলকে খেলতে নামার আগে ‘ওয়ার্ম-আপ’ ম্যাচ খেলতে হবে। সেই ওয়ার্ম-আপ ম্যাচের ফিক্সচার এদিন ঘোষিত হল। ২৯ সেপ্টেম্বর থেকে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলা হবে ভারতে। ওয়ার্ম আপ ফিক্সচারের ভেন্যুগুলি হল গুয়াহাটি, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদ। ভারতীয় দল দু’টি অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
২৯ সেপ্টেম্বর , ২০২৩ (শুক্রবার):
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি।
দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, তিরুবনন্তপুরম।
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দরাবাদ।
৩০ সেপ্টেমবর, ২০২৩ (শনিবার):
ভারত বনাম ইংল্যান্ড, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি।
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম।
২ অক্টোবর, ২০২৩ (সোমবার):
ইংল্যান্ড বনাম বাংলাদেশ, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি।
নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম।
৩ অক্টোবর, ২০২৩ (মঙ্গলবার):
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি।
ভারত বনাম নেদারল্যান্ডস, গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তিরুবনন্তপুরম।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দরাবাদ।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন প্রস্তুতি ম্যাচগুলি দলগুলিকে ‘আরও শক্ত হওয়ার’ একটি সুযোগ করে দেবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
