Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দুই দিন দাপট দেখিয়েছে ভারতের বোলিং ও ব্যাটিং ডিপার্টমেন্ট। তবে তৃতীয় দিনের শুরুটা ছিল ইংল্যান্ডের দখলেই। তার মধ্যে যদিও রবীন্দ্র জাডেজার আউট বিতর্ক অনেকটাই লাইমলাইট কেড়ে নিল। যা নিয়ে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়ও। তবে শেষ বেলয় জ্বলে উঠল ভারতের বোলিং। যার ফলে একটি সেঞ্চুরি ছাড়া আর কোনও বড় রান নেই এখন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারত প্রথম ইনিংস শেষ করে ৪৩৬ রানে। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড থামল ১৬-৬-এ।

ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারত থেমেছিল ৪২১-৭-এ। ৮১ রানে ব্যাট করছিলেন রবীন্দ্র জাডেজা। ধরেই নেওয়া হয়েছিল তৃতীয় দিনের শুরুতে একটা সেঞ্চুরি লেখা হবে ভারতের নামে। কারণ তার আগে ৮০-র ঘরে দুই ভারতীয় ব্যাটার আউট হয়েছেন। ৮০ রানে যশস্বী জয়সওয়াল ও ৮৬ রানে আউট হন লোকেশ রাহুল। কিন্তু তৃতীয় দিনের শুরুতে মাত্র ছয় রানই যোগ করতে পারেন তিনি। তার পরই তর এলবিডব্লু আউট নিয়ে তৈরি হয় বিতর্ক। ডিআরএস চাওয়া হলেও চতুর্থ আম্পায়ার বোলিং টিমের ক্ষেত্রেই সিদ্ধান্ত শোনান। তিনি ছাড়া ৬ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন অক্ষর প্যাটেলও. কোনও রান না করে আউট হন যশপ্রীত বুমরাহ। ৪৩৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

ইংল্যান্ডের হয়ে এদিন বল হাতে জ্বলে ওঠেন জো রুট। চার উইকেট নেন তিনি। দুটো করে উইকেট নেন টম হার্টলি ও রেহান আহমেদ। এক উইকেট নেন জ্যাক লিচ। দিনের শুরুতেই ইংল্যান্ডের সামনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ চলে আসে। শুরুটা ভাল না হলেই তিন নম্বরে নেমে হাল ধরেন অলি পপ। তার আগে দুই ওপেনার জ্যাক ক্রলি ৩১ ও বেন ডাকেট ৪৭ রানে ফিরে গিয়েছেন প্যাভেলিয়নে। ১৭টি বাউন্ডারি হাঁকিয়ে এখনও ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন অলি পপ।

তিনি একাই লড়ে যান ভারতীয় বোলারদের বিরুদ্ধে। উল্টোদিকে কেউই তাঁকে দীর্ঘ সময় ভরসা দিতে পারেননি। জো রুট ২, জনি বেয়ারস্টো ১০, অধিনায়ক বেল স্টোকস ৬, বেন ফোকস ৩৪ রান করে আউট হন। ১৬ রানে পপের সঙ্গে অপরাজিত রয়েছেন রেহান আহমেদ। চতুর্থ দিন ৩১৬-৬ নিয়ে ব্যাট করতে নামবে ইংল্যান্ডের দুই ব্যাটার। এদিন ভারতের হয়ে দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজা। দিনের শেষে ১২৬ রানে এগিয়ে ইংল্যান্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *