অলস্পোর্ট ডেস্ক: বড় ধাক্কা খেল ইংল্যান্ড। একে তো অ্যাসেজে ০-২-এ পিছিয়ে রয়েছে দল। জিততে হলে শেষ তিনটি ম্যাচই জিততে হবে। তার মধ্যেই একগুচ্ছ বিতর্কে জরিয়েছে দ্বিতীয় টেস্ট। সব মিলে সমস্যায় ইংল্যান্ড। তার মধ্যেই দলের সহঅধিনায়ক অলি পপ-এর ছিটকে যাওয়ার খবর সমস্যার পরিমাণ বাড়ানোর জন্য যথেষ্ট।
মঙ্গলবার অলি পপের অ্যাসেজ থেকে ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়। লর্ডসে দ্বিতীয় টেস্টের সময় ডান কাঁধে বড় চোট পান তিনি। জানা গিয়েছে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বেকায়দায় পড়ে গিয়ে তাঁর কাঁধের হার সরে গিয়েছে। সেই চোট নিয়েই তিনি পরদিন মাঠে নেমেছিলেন। তা নিয়েও বিতর্ক কম হয়নি। যার ফলে তাঁর চোট গুরুতর আকাড় নিয়েছে। সিরিজে আর অংশ নিতে পারবেন না তিনি। আপাতত আগামী দিনে তাঁর অস্ত্রোপচার করা হবে।
“গত সপ্তাহে লর্ডসে দ্বিতীয় অ্যাশেজ টেস্টের সময় ডান কাঁধ ভেঙে যাওয়ায় ইংল্যান্ড এবং সারে ব্যাটার অলি পপ অ্যাসেজ সিরিজের বাকি অংশ থেকে বাদ পড়েছেন।” মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, “সোমবার লন্ডনে স্ক্যান করে চোটের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে এবং তিনি এই মুহূর্তে আপ মাঠে নামতে পারছেন এবং তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।”
তাঁর পরিবর্ত হিসেবে কে আসবেন দলে তা এখনও ঘোষণা করেনি ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গিয়েছেন নাথান লিয়ঁ, তাঁর পায়ের চোটের কারণে। বৃহস্পতিবার থেকে হেডিংলিতে শুরু হবে তৃতীয় টেস্ট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
