Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টে অভিষেক হয়ে গেল পেসার আকাশ দীপের। তাঁর জন্য এই সুযোগ জীবন পরিবর্তনকারী হয়ে উঠতে পারে। শুক্রবার রাঁচিতে তাঁর বহু অপেক্ষার অবসান ঘটল। প্রথমবার তাঁকে ভারতের জার্সি পরে দেখার জন্য তাঁর মায়ের উপস্থিতিতে, আকাশ দীপকে অভিষেক টেস্ট ক্যাপ তুলে দেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ভারত এ দলের হয়ে তাঁর পারফরমেন্স আকাশ দীপকে সিনিয়র জাতীয় দলের দরজা খুলে দিয়েছে। কিন্তু, এই পেসারের জন্য সবকিছু এতটা সহজ ছিল না, যাঁকে বাধ্য হয়ে কয়েক বছর আগে ক্রিকেট ছেড়ে দিতে হয়েছিল।

বিহারের সাসারামের বাসিন্দা, আকাশ দীপ দীর্ঘদিন ধরেই ক্রিকেট নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন কিন্তু তাঁর বাবা তাঁকে সমর্থন করেননি। বাবার কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন না পেয়ে, আকাশ চাকরি খোঁজার অজুহাতে দুর্গাপুর চলে যান এবং শেষ পর্যন্ত তাঁর এক মামাকে তিনি তাঁর পাশে পান।

তিনি একটি স্থানীয় অ্যাকাডেমিতে যোগ দেন যেখানে তিনি তাঁর গতির কারণে অনেকূর নজর কেড়ে নেন। কিন্তু, আকাশ তার প্রতিভাকে উল্লেখযোগ্য কিছুতে রূপান্তর করার আগেই, তাঁর বাবা হাঠাৎ মারা যান। বাবার মৃত্যুর দুই মাস পর আকাশের বড় ভাইও মারা যান।

বাড়ির অবস্থা ভাল না থাকায় আকাশের পরিবারে বড় সংকট তৈরি হয়। তাঁর মায়ের খেয়াল রাখার জন্য আকাশকে তিন বছরের জন্য ক্রিকেট খেলা ছেড়ে দিতে হয়েছিল এবং তাঁকে পরিবারকে চালানোর জন্য অর্থ উপার্জনের পথে নামতে হয়। আকাশ ভেবেছিলেন বদলছ যাবে জীবন কিন্তু ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে বেশিদিন খেলা থেকে দূরে রাখতে পারেনি।

তিনি দুর্গাপুরে ফিরে আসেন, এবং তারপর অবশেষে কলকাতায় চলে আসেন, যেখানে তিনি প্রথমে তাঁর তুতো ভাইয়ের সঙ্গে একটি ছোট ভাড়া ঘরে থাকতে শুরু করেন।

আকাশ সেই সময় বেঙ্গল অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পান এবং ২০১৯ সাল থেকে নিজেকে চেনাতে শুরু করেন। তারপরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল ২০২২ মরসুমের আগে তাঁক দলে নেয়।

২৩ ফেব্রুয়ারি, ২০২৪-এ, আকাশ দীপ টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে খেলা ৩১৩তম খেলোয়াড় হয়ে গেলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *