Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের ধাক্কা সামলে কলম্বোর মাঠে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার আটে পৌঁছে গেল পাকিস্তান। সুপার আটের ২ নম্বর গ্রুপে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে থাকছে পাকিস্তান।

ওপেনার শাহিবজাদা ফরহানের অপরাজিত শতরান ও স্পিনার উসমান তারিকের ৪ উইকেট নেওয়ার সুবাদে এ গ্রুপের মাস্ট উইন ম্যাচে সাফল্য পেয়ে সুপার আটের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সলমান আলি আগার দল। ফরহানের ৫৮ বলের অপরাজিত ১০০ রান সাজানো ছিল ১১ টি চার ও ৪টি ছক্কার সাহায্যে। সলমন আলি ২৩ বলে ৩৮ রান করেন। শাদাব খান করেন ৩৬ রান ২২ বলে। পাকিস্তান ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান।

জবাবে নামিবিয়ার ইনিংস ১৭.‌৩ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায়। লোরেন স্টিনক্যাম্প(‌২৩)‌ ও আলেকজান্ডার ভলশ্চেনক(‌২০)‌ ছাড়া আর কেউ বড় রান পাননি। পাকিস্তানের উসমান তারিক ১৬ রানে ৪ উইকেট ও শাদাব খান ১৯ রানে ৩ উইকেট নিয়ে নামিবিয়া ইনিংসে ধ্বস নামিয়ে দেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *