Cart Total Items (0)

Cart

All Sports
বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক:‌ এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে মনস্তাত্বিক চাপ তৈরির খেলায় পাকিস্তান। আইসিসির কাছে ভারতীয় ক্রিকেটার আরশদীপ সিংয়ের অখেলোয়াড়োচিত ও অশালীন আচরণের অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রবিবার সুপার ফোরে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলায় আরশদীপের আচরণ ক্রিকেট খেলার ভাবমূর্তি নষ্ট করেছেন। তাই তাঁর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে পাকিস্তান।

ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের ধারে পাকিস্তানের বোলার হ্যারিস রউফ দু’‌হাতের আঙুলে ৬-‌০ সংকেত করেছিলেন গ্যালারিতে বসা ভারতীয় দর্শকদের দিকে। সেই ইঙ্গিতটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রউফের ওই সংকেত ছিল, অপারেশন সিন্দুরের সময় ভারতের ৬ রাফায়েল ফাইটার জেট বিমান ধ্বংসের পাকিস্তানের দাবিকে সমর্থন করে। যেটা নিতান্তই মিথ্যাচার, কিন্তু উসকানিমূলক। ব্যাটিংয়ের সময় অর্ধশতরান করার পর পাকিস্তানের শাহিবজাদার ব্যাটকে বন্দুকের মতো উঁচিয়ে ধরার ভঙ্গিটাও একইরকম দৃষ্টিকটূ। তার বড় কারণ, তার মাঝে পহেলগামে উগ্রপন্থীদের হাতে ভারতীয় নিরীহ পর্যটকের প্রাণহানির বেদনা ছড়িয়ে রয়েছে। শুভমান গিল ও অভিষেক শর্মা ব্যাট করার সময়ও রউফ বিশ্রিভাবে তেড়ে এসেছিলেন, যা ক্রিকেটীয় আচরণে শোভনীয় নয়।

এটাই সম্ভবত তাতিয়েছিল আরশদীপকে। তাই সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারার পর ভারতীয় পেসার আরশদীপ পাল্টা জেট ফাইটারে পাকিস্তানের মাটিতে উগ্রপন্থীদের অপারেশন সিন্দুরের সময় ধ্বংসের ইঙ্গিত ছিল। এটাই হাতিয়ার করে আরশদীপের শাস্তির দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বক্তব্য ছিল বেশ আপত্তিজনক, রাজনৈতিক। এতে যেমন ক্রিকেটীয় আচরণবিধি লঙ্ঘন হয়েছে, তেমন আরশদীপের আচরণটাও। আইসিসির আচরণবিধিতে উল্লেখ আছে, এর ফলে দোষী ক্রিকেটারের লেভেল ওয়ান থেকে লেভেল ফোর অফেন্স হিসেবে গন্য হতে পারে।

শোনা যাচ্ছে, আইসিসি হ্যারিস রউফ ও সূর্যকুমারকে তাঁদের ম্যাচ ফি-‌র ৩০ শতাংশ জরিমানা হিসেবে কেটে নিতে পারে। আরশদীপের ক্ষেত্রে ঠিক কী হবে, সেটা এখনও পরিষ্কার নয়। তবে যা হবে, এশিয়া কাপ ফাইনালের পর সোমবার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *