অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান জাতীয় পুরুষ নির্বাচক কমিটি বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এশিয়া কাপ ২০২৩-এর জন্য দল ঘোষণা করে দিল। ২২ থেকে ২৬ অগস্ট শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিরুদ্ধে ১৮ জনের জল ঘোষণা হলেও মূল দলে থাকবে ১৭ জন। শান মাসুদ এবং ইহসানউল্লাহ দল থেকে বাদ পড়েছেন, যারা এপ্রিল ও মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলেছিলেন। এছাড়াও, সৌদ শাকিলকে শুধুমাত্র আফগানিস্তান সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পিসিবি এক বিবৃতিতে বলেছে, “অনেক কম রানের কারণে শান দল থেকে বাদ পড়েছেন, যখন ইহসানউল্লাহ তার বোলিং কনুইতে আঘাতের কারণে পিসিবির মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছেন।”
ফাহিমও দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন। তার উপস্থিতি দলে আরও ভারসাম্য যোগ করবে। দেরি হলেও পাকিস্তান ক্রিকেট দল একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার খুঁজে পেয়েছে। ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজের সময় তিনি শেষ ওয়ানডে খেলেছিলেন।
তৈয়ব, তাঁর দ্বিতীয়বার ওডিআই দলে জায়গা করে নিয়েছেন। গত মাসে পাকিস্তানের ইমার্জিং এশিয়া কাপ অভিযানের সময় ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শনের পরে দলে ডাকা হয়েছে তাঁকে।
বিবৃতিতে যোগ করা হয়েছে, “দলটি ১৮ অগস্ট হাম্বানটোটায় একত্রিত হবে এবং পাকিস্তানের খেলোয়াড়রা ১৭ অগস্ট রওনা হবে। পাকিস্তানের খেলোয়াড়রা ১৪, ১৫ এবং ১৬ অগস্ট জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি লাহৌরে তিন দিনের ক্যাম্প করবে।” .
আফগানিস্তান ওডিআই, এশিয়া কাপ ২০২৩ এর পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতেখার আহমেদ, তৈয়ব তাহির এবং সৌদ শাকিল (কেবল আফগানিস্তান সিরিজের জন্য), মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ হারিস, মহম্মদ নওয়াজ এবং উসামা মীর, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহীন আফ্রিদি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
