অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ এবং ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই ভাল জায়গায় পাকিস্তান ক্রিকেট দল । দল হিসেবে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিল পাকিস্তান। ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারানোর পরই বাবর আজমের দল শীর্ষ জায়গা ছিনিয়ে নিল। যার ফলে অস্ট্রেলিয়া নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। আফগানিস্তান সিরিজের আগে, ১১৫.৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান দ্বিতীয় স্থানে ছিল। শীর্ষে ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাবর আজমের নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে ১১৮.৪৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিল। যদিও অস্ট্রেলিয়া আর পাকিস্তানের পয়েন্ট সমান।
ভারতীয় ক্রিকেট দল, যারা সম্প্রতি একটি ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল, তাঁরা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।।
পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ ওডিআই র্যাঙ্কিংয়ে পাকিস্তানের শীর্ষস্থান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আশরাফ বলেন, “এই প্রাপ্তি আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের দ্বারা প্রদর্শিত কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একতাকে প্রতিফলিত করে এবং শ্রেষ্ঠত্বের প্রতি তাদের অটল ফোকাস ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ। এটা আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত কারণ পাকিস্তান ক্রিকেট দল ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে।”
আশরাফ যোগ করেছেন, “আমি পুরো দল, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য অভিনন্দন ও প্রশংসা জানাতে চাই, ক্রিকেট বিশ্বে পাকিস্তানের পতাকাকে উঁচুতে তুলে ধরার জন্য।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
