অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিকেট দলকে ভারতে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ খেলার সবুজ সংকেত দিল। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি টুইট করে জানায়, “রাজনীতির সঙ্গে খেলাধুলাকে মেশাতে চায় না” এবং দলের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে তা তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও (আইসিসি) জানাবে। সূত্রের খবর ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি এখন ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। আগে যেটা হওয়া কথা ছিল ১৫ অক্টোবর।
“পাকিস্তান ধারাবাহিকভাবেই বলে এসেছে যে খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়। তাই, আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণের জন্য তারা ক্রিকেট দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বিশ্বাস করে যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থানও এমন রাখা উচিত নয়,” বিবৃতিতে বলা হয়েছে।
“পাকিস্তানের এই সিদ্ধান্তটি তার গঠনমূলক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রতীক ভারতের অস্থির মনোভাবের পরও, কারণ এশিয়া কাপের জন্য তারা ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছে। পাকিস্তানের অবশ্য তাদের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। আমরা এই উদ্বেগগুলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। আমরা আশা করি যে ভারত সফরের সময় পাকিস্তান ক্রিকেট দলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে,” প্রেস রিলিজ বলা হয়েছে।
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তানের খেলার দিকে এক নজর –
৬ অক্টোবর – হায়দ্রাবাদে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস
১২ অক্টোবর – হায়দ্রাবাদে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
১৪ অক্টোবর – আহমেদাবাদে পাকিস্তান বনাম ভারত
২০ অক্টোবর – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া বেঙ্গালুরুতে
২৩ অক্টোবর – চেন্নাইতে পাকিস্তান বনাম আফগানিস্তান
২৭ অক্টোবর – চেন্নাইতে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা
৩১ অক্টোবর – কলকাতায় পাকিস্তান বনাম বাংলাদেশ
৪ নভেম্বর – বেঙ্গালুরুতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (দিনের ম্যাচ)
১২ নভেম্বর – কলকাতায় পাকিস্তান বনাম ইংল্যান্ড
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
