Cart Total Items (0)

Cart

All Sports India

 

‌অলস্পোর্ট ডেস্ক:‌ এর আগে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্ক বাধিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ আমির। এবার তাঁর নতুন অতিসাহসিক প্রতিক্রিয়া আরও বিতর্ক বাড়াবে, এটা বলাই বাহুল্য। পাকিস্তানের প্রাক্তন পেসার আমি ভবিষ্যদ্বাণী করেছেন, ভারত টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাবে না। তাঁর এই চাঞ্চল্যকর মন্তব্য ভারতীয়দের গায়ে তো জ্বালা ধরাবেই, একইসঙ্গে ক্রিকেট বিশ্ব বিস্মিত ভারতের মতো হট ফেবারিট দল সম্পর্কে আমির একথা বলায়।

২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর ভারত এই ফরম্যাটে কোনও ম্যাচ হারেনি। চলতি টি২০ বিশ্বকাপে সূর্যকুমার যাদবের দল আধিপত্য নিয়েই গ্রুপ লিগের সব ম্যাচ জিতেছে। যার মধ্যে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বড় রানে জেতার কৃতিত্ব।

এক অনুষ্ঠানে আমিরের কাছে জানতে চাওয়া হয়েছিল, দুটি গ্রুপ থেকে কোন চারটি দল টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাবে?‌ সবাইকে অবাক করে দিয়ে পাকিস্তানের ক্রিকেটার বলেন, ভারতীয় দল সেমিফাইনালে উঠতে পারবে না। ওই গ্রুপ থেকে শেষ চারে যাবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

ইতিমধ্যেই অভিষেক শর্মাকে ‘‌ স্লগার’‌ বলে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন আমির। তারপরেও থামার পাত্র নন। বলেন, ‘‌ একমাত্র পাকিস্তান ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোয় ভারতের ব্যাটিং মুখ থুবড়ে পড়ছে। বড় রানের ইনিংস গড়তে পারেনি। তাই বলতে দ্বিধা নেই, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যে ছন্দে আছে, তাতে ওরা যেকোনও দলকে হারাতে পারে। ভারতের গ্রুপে থাকা জিম্বাবোয়েও সাড়াজাগানো ক্রিকেট খেলছে।’‌ আমিরের ভবিষ্যদ্বাণী খন্ডাতে ভারতীয় ক্রিকেটাররা কীভাবে জবাব দেন, সেটাই এখন দেখার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *