Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান ক্রিকেট-এ বড় চমক। খেলোয়াড়দের বার্ষিক চুক্তিতে বিরাট পরিবর্তন আনতে চলেছে পিসিবি। দেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে বেশি টাকা পেতে চলেছেন বাবর আজমরা। পাকিস্তান ক্রিকেট ইতিহাসে এই প্রথম খেলোয়াড়রা পেতে চলছে এত বেশি টাকা।

পিসিবির রিপোর্ট অনুযায়ী, তাঁদের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ জানান, কেনও বাড়ানো হল খেলোয়াড়দের বার্ষিক আয়? এর প্রধান কারণ হল খেলার প্রতি খেলোয়াড়দের একাগ্রতা এবং প্রতিভাকে স্বীকৃতি দেওয়া। সদ্য নির্বাচিত পিসিবির চেয়ারম্যান আশরাফ জানান, ক্রিকেটার এবং তাঁদের প্রচেষ্টার কারণেই বোর্ড চলে।

এই রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের সমস্ত ফর্ম্যাটের খেলোয়াড়দের আয় বাড়ানো হবে। অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির আয় বাড়তে পারে সব থেকে বেশি । তাঁদের আয় হতে পারে ১৩.২২ লক্ষ টাকা।

আগের বারের চুক্তি অনুযায়ী লাল বলের ক্রিকেটাররা পেতেন ৩.২ লক্ষ টাকা এবং সাদা বলের ক্রিকেটররা পেতেন ২.৮ লক্ষ টাকা।

এছাড়াও বিশ্বব্যাপী টি২০ লিগে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার ব্যাপারে নমনীয় হতে পারে পিসিবি। এ-ক্যাটাগরির খেলোয়াড়দের অ‌নুমতি দেওয়া হতে পারে লিগে খেলার। বি এবং সি ক্যাটাগরির ক্রিকেটাররা দু’টি এবং তিনটি লিগে খেলতে পারেন।

এই ঐতিহাসিক পদক্ষেপের লক্ষ্য আর্থিকভাবে খেলোয়াড়দের স্বচ্ছ্বল করা এবং আর্ন্তজাতিক ক্রিকেটে, ‌বিশেষ করে টেস্টে তাঁদের আগ্রহ বাড়ানো এবং ব্যস্ত রাখা।

এই রিপোর্টে দাবী করা হয়েছে, পিসিবির টেকনিকাল কমিটির প্রধান, প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক মিসবা-উল-হক যোগাযোগ করেছিলেন খেলোয়াড়দের সঙ্গে এবং এই ব্যাপারে তাঁদের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল।

আগামী ২২ অগস্ট তিন ম্যাচের ওডিআই সিরিজে পাকিস্তানকে খেলতে দেখা যাবে আফগানিস্তানের বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *