অলস্পোর্ট ডেস্ক: আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। পাকিস্তান ইমাম-উল-হকের স্থলাভিষিক্ত ব্যাটসম্যান ফখর জামানকে বাদ দিয়েছে, যেখানে ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এর মধ্যেই “দলকে বড় চমক দিয়েছেন যশপ্রীত বুমরাহ। চোটের জনূদলের বাইরে থাকা বুমরাহ পৌঁছে গিয়েছেন দুবাই দলকে সমর্থন করতে। ম্যাচের আগে দলের ওয়ার্মআপ সেশনে মাঠে পৌঁছে সবাইকে চমকে দেন তিনি। যা দলের জন্য বাড়তি মোটিভেশনের কাজ করবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানে পরাজয়ের পর এই ম্যাচটি পাকিস্তানের জন্য মাস্ট উইন। অন্যদিকে, রোহিত শর্মা অ্যান্ড ব্রিগেড তাদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ছয় উইকেটে জিতেই পাকিস্তানের বিরুদ্ধে নামছে।
“আসলেই কিছু যায় আসে না, ওরা টস জিতেছে তাই আমরা প্রথমে বোলিং করব। সারফেস শেষ ম্যাচের মতোই লাগছে, কিছুটা মন্থরের দিকে। ব্যাটিংয়ে আমাদের একটি অভিজ্ঞ ইউনিট আছে তাই আমরা জানি পিচ মন্থর হলে আমাদের কী করতে হবে। ব্যাট-বলে দল থেকে সামগ্রিক পারফরম্যান্স দরকার। শেষ খেলাটি আমাদের জন্য সহজ ছিল না, যা সবসময়ই ভাল। আপনি চাপের মধ্যে থাকতে চান এবং নিজেকে পরীক্ষা করতে চান। এই ম্যাচের জন্য আমরা একই দল নিয়ে খেলছি,” বলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
“প্রথমে ব্যাট করার জন্য ভাল সারফেস। একটি ভাল লক্ষ্য স্থাপন করতে চাই। আইসিসি ইভেন্টে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ, আমরা পরিস্থিতি স্বাভাবিক রেখেই খেলব। ছেলেরা এই পরিস্থিতির সঙ্গে পরিচিত, আমরা এখানে ভাল করেছি এবং আমরা আজ আমাদের সেরাটা দিতে চাই। আমরা আমাদের শেষ ম্যাচে হেরেছি, কিন্তু সেটা এখন আমাদের জন্য অতীত। এই ম্যাচে আমরা দলে একটি পরিবর্তন করেছি, ফখরের জায়গায়, ইমাম দলে এসেছেন,” বলেছেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব
পাকিস্তান দল: ইমাম-উল হক, বাবর আজম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক/উইকেট কিপার), সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
