অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার ব্যাটার পথুম নিশঙ্কর অবিশ্বাস্য অপরাজিত শতরানের দাপটে হেরে আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেছে অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ের কাছে হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখেছে মিচেল মার্শের দল। কথায় অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখন এটা খুব খাটছে। গত একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ফাইনাল জেতার পর ট্রফির ওপর পা তুলে যে অখলোয়াড়োচিত আস্ফালন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা করেছিলেন, তার ফল ভুগছেন এখন। ওই টুর্নামেন্ট জেতার পর পুরুষ বা মহিলা কোনও আইসিসি টুর্নামেন্টে সফল হতে পারেনি তারা।
আর এবার অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপে বধ হয়েছে শ্রীলঙ্কার হাতে। বলা ভাল দাসুন শনকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ৮ উইকেটের স্মরণীয় জয় ছিনিয়ে নিয়ে সুপার আটে জায়গা করে নিয়েছে, সোমবার পাল্লেকেলে ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে ব্যাটার পথুম নিশঙ্কর ঝকঝকে আপরাজিত ১০০ রানের সুবাদে। ২৭ বছর বয়সী ব্যাটার নিশঙ্কর ওই রান এসেছে ৫২ বলে। স্ট্রাইক রেট ১৯২.৩১। ইনিংসটি সাজানো ছিল ১০ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারি দিয়ে।
ঘরের মাঠে দর্শকের সামনে ম্যাচ জেতানো পারফরমেন্স করার পথে নিশঙ্ক গড়েছেন অনেক রেকর্ড। টি২০ বিশ্বকাপের ইতিহাসে নিজের দেশের প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের পর তিনিই শ্রীলঙ্কার দ্বিতীয় ব্যাটার, যিনি সর্বাধিক রান করেছেন। দু’জনের ঝুলিতেই রয়েছে ১০০ রানের ইনিংস। জয়বর্ধনের দখলে এই রেকর্ড একমাত্র ছিল ২০১০ সালে জিম্বোবোয়ের বিরুদ্ধে শতরান করার সুবাদে। নিশঙ্ক এখন তাঁকে ছুঁয়ে ফেললেন ১০০ রানে অপরাজিত থেকে।
নিশঙ্ক টি২০তে দ্রুততম শতরান করার রেকর্ডের পুনরাবৃত্তি ঘটালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে ১০০ রান করে। এর আগে ২০২৫ সালে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে টি২০ ম্যাচে শতরান করেছিলেন ৫২ বলেই। তবে নিশঙ্কর থেকে এখনও এগিয়ে রয়েছেন স্বদেশীয় কুশল পেরিরা। ২০২৫য়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি শতরান করেছিলেন ৪৪ বলে।
নিশঙ্কর শ্রীলঙ্কার হয়ে টি২০ ফরম্যাটে অভিষেক ঘটেছিল ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এখনও পর্যন্ত খেলছেন ৮৭ ম্যাচ। ৮৬ ইনিংসে করেছেন ২৫৭৪ রান। স্ট্রাইক রেট ১২৮.৬৩। গড় ৩১.৭৭। তাঁর ঝুলিতে আছে দুটি শতরান ও ১৮টি অর্ধশতরান।
অস্ট্রেলিয়ার করা ১৮২ রান তাড়া করে শ্রীলঙ্কার দুরন্ত জয়টা টি২০ বিশ্বকাপের ইতিহাসে তাদের পক্ষে একটা রেকর্ড। ১৮ ওভারে কুশল মেন্ডিসের(৫১ রান) সঙ্গে জুটি বেঁধে নিশঙ্ক ২ উইকেটে ১৮৪ রান তুলে শ্রীলঙ্কাকে ঐতিহাসিক জয় এনে দেন। শ্রীলঙ্কার ওপেনার নিশঙ্কর ক্রিকেটার হওয়ার পিছনে বড় অবদান তাঁর দাদুর। নিশঙ্ককে তিনি সেই ক্রিকেট স্কুলে ভরতি করেছিলেন, যেখান থেকে উঠে এসেছে তিলকরত্নে দিলশান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
