পিসিবি সচীব জাকা আসরাফ
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার পিসিবি প্রধান জাকা আশরফ আহমেদাবাদে আসছেন। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের সাক্ষী থাকবেন তিনি। এদিকে এই বিশ্বব্যাপী টুর্নামেন্ট কভার করার জন্য পাকিস্তানি সংবাদ কর্মীদের ভিসা পেতে দেরি হচ্ছিল। অবশেষে বৈদেশিক পাসপোর্ট অফিসে জাকা আসরফের হস্তক্ষেপে সেইসব সমস্যা কাটানো গিয়েছে এবং আশা করা হচ্ছে এখন তাঁরা নিশ্চিতভাবে ভারতে আসতে পারবেন। প্রায় ৬০ জন পাকিস্তানি সাংবাদিক ভিসার জন্য আবেদন করেছিলেন। ভিসা পেতে আরও বিলম্ব হলে তাঁরা এই গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে পারতেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে আশরফ বলেছেন, ‘‘আমি ভারতে আমার ভ্রমণযাত্রায় দেরি করেছি। আমি আগামীকাল ভ্রমণ করছি এবং পাকিস্তানের সাংবাদিকদের এই মেগা-ইভেন্টটি কভার করার জন্য ভিসা অফিসে তাদের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে, এই নিশ্চিতি পাওয়ার পরই আমি বেরোচ্ছি। আমি খুশি যে পররাষ্ট্র দফতরের সঙ্গে আমার কথোপকথনে ভিসা বিলম্বের কাজে একটি ইতিবাচক অগ্রগতি হয়েছে।’’
নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে উভয় ম্যাচেই পাকদল বিজয়ী হয়েছে এবং পাকিস্তান এখন পর্যন্ত যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি আশরাফ। তিনি বলেন, ‘‘বিশ্বকাপে এখন পর্যন্ত খেলোয়াড়রা যেভাবে পারফর্ম করেছে তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট, আমরা দুটি ম্যাচই জিতে নিয়েছি। চলমান বিশ্বকাপে আমাদের দলের সফল অভিযানের জন্য পিসিবি কমিটি এবং পুরো দেশ খেলোয়াড়দের পাশে আছে।’’
‘‘আমি দলকে অনুপ্রাণিত করতে ভারতে যাচ্ছি, এবং ভারতের সঙ্গে ম্যাচের আগে আমার বার্তা হবে তাদের জন্য, এটাই যে তাঁরা নির্ভীকভাবে খেলুক এদিন, যেভাবে আগের ইভেন্টগুলি খেলে এসেছে ঠিক সেভাবেই,’’ তিনি শেষ করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
