Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: নিরাপত্তার কারণে পাকিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যে কারণে দল আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান যেতে অস্বীকার করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ভারত সরকারের অনুমতি প্রত্যাখ্যানের লিখিত প্রমাণ দিতে বলেছে বলে পিসিবি সূত্র খবর। ফেব্রুয়ারি-মার্চে হতে চলা টুর্নামেন্টের প্রেক্ষিতে আয়োজক বোর্ডও বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে চায়। যদিও ১৯ জুলাই কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে তাতে ‘হাইব্রিড মডেল’  নিয়ে ভারত তার এজেন্ডায় সংযুক্ত আরব আমিরশাহীতে তাদের ম্যাচ খেলার বিষয়ে কোনও আলোচনা করবে কিনা সেটা সময়ই বলবে।

যা খবর, যদি ভারত সরকার অনুমতি প্রত্যাখ্যান করে, তবে এটি লিখিতভাবে হতে হবে এবং বিসিসিআই-এর পক্ষ থেকে স এই লিখিত প্রত্যাখানটি আইসিসিকে জমা দেওয়াটা বাধ্যতামূলক।

এই বিষয়টিতে জোড় দেওয়া হয়েছে যে বিসিসিআই অবশ্যই টুর্নামেন্টের কমপক্ষে ৫-৬ মাস আগে এবং লিখিতভাবে পাকিস্তানে তাদের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে আইসিসিকে অবহিত করবে, পিসিবি শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে।

ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে কি না সেই সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এমনকি ২০২৩ সালের ওডিআই এশিয়া কাপ, যা পিসিবি দ্বারা আয়োজিত হয়েছিল, ভারত ‘হাইব্রিড মডেল’-এর উপর ভিত্তি করে শ্রীলঙ্কায় তার সমস্ত ম্যাচ খেলেছে।

পিসিবি ইতিমধ্যেই আইসিসির কাছে তার খসড়া সময়সূচী জমা দিয়েছে যেখানে সম্ভাব্য সেমিফাইনাল এবং ফাইনাল-সহ ভারতের সমস্ত খেলা লাহৌরে নির্ধারিত হয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ১ মার্চ নির্ধারিত হয়েছে।

টুর্নামেন্টটি ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে এবং ৯ মার্চ লাহৌরে ফাইনালের মাধ্যমে শেষ হবে। প্রতিকূল আবহাওয়ার ক্ষেত্রে ফাইনালের একটি রিজার্ভ ডে থাকবে ১০ মার্চ। রাওয়ালপিন্ডিতেও কয়েকটি ম্যাচ আয়োজিত হবে।

যদি বিসিসিআই-এর কথা মেনে নেওয়া হয় তাতে  এই মুহূর্তে পাকিস্তানে ভ্রমণের কোনও সুযোগ নেই এবং পুরোপুরি ভালভাবে জানার সুযোগ নেই, আইসিসি কোনও জরুরি পরিকল্পনার জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ করেছে কিনা।

পরবর্তীতে এমন পরিস্থিতির সৃষ্টি হলে পাকিস্তানের বাইরে কিছু ম্যাচ খেলার প্রয়োজন হলে আইসিসিকে ম্যানেজমেন্ট অতিরিক্ত খরচের সুপারিশ করছে, সূত্রটি নিশ্চিত করেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *