দুর্ঘটনাগ্রস্থ কুমারের গাড়ি
অলস্পোর্ট ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় আহত প্রাক্তন ভারতীয় পেসার প্রভীন কুমার ও তাঁর ছেলে। তাঁদের এসইউভি গাড়িটির একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রভীন কুমারের গাড়ি দুর্ঘটনার খবর নতুন করে উসকে দিয়েছে ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতি। ৩৬ বছর বয়সী কুমার ভারতীয় দলের হয়ে ছ’টি টেস্ট, ৬৮টি ওডিআই এবং ১০টি টি২০ ম্যাচ খেলেছেন।
তিনি পিটিআইকে বলেছেন, ‘‘এটা খুব বড় দুর্ঘটনা হতে পারত। ভগবানের দয়ায় আমরা সুস্থ আছি এবং আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আমি আমার ভাইপোকে ছাড়তে গিয়েছিলাম। ফেরার পথে একটি ট্রাক আমাদের গাড়িতে ধাক্কা দেয়। তখন রাত্রি ৯.৫০ বাজে। আমাদের বড় গাড়ি ছিল তাই আমরা এ যাত্রায় বেঁচে ফিরেছি।’’
তিনি আরও বলেন, ‘‘আমি প্রথমে ভেবেছিলাম বড়ও কোন বাম্পার। কিন্তু পরে বুঝলাম কোনও গাড়ি ধাক্কা দিয়েছে এবং আমাদের গাড়িরও অনেকটা ক্ষতি হয়েছে।’’
গত বছর জুন মাসে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ দিল্লি-দেরাদুন হাইওয়েতে বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হন। গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তাঁর বিলাসবহুল গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে আগুন ধরে যায়। অলৌকিক ভাবে বেঁচে ফেরেন পন্থ। সেই ঘটনা আজও আমাদের শিহরিত করে।
প্রভীন কুমার, ভারতীয় ক্রিকেটে পরিচিত ছিলেন তাঁর অসম্ভব ভাল সুইং বোলিংয়ের জন্য। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর কেরিয়ার পাঁচ বছরের পবেশি গড়ায়নি। ২০২০-তে তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি অনেকটাই ভাল আছেন। গত সপ্তাহে তিনি রাজধানীতে একটি প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিশ গেইলও।
আপাতত ক্রিকেট ছেড়ে রেস্তোরাঁর ব্যাবসা করেন প্রাক্তন এই ভারতীয় বোলার। তবে ক্রিকেট এখনও টানে, ফিরতে চান ক্রিকেটেরল মূলস্রোতে হয়তো অন্য কোনও ভূমিকায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
