অলস্পোর্ট ডেস্ক: রবিবার এক রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারতের নবম এশিয়া কাপ শিরোপা জয়ের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের সঙ্গে ভারতের এই জয়ের তুলনা করে পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর এক্স পোস্টে লেখেন, “খেলার মাঠে অপারেশন সিন্দুর। ফলাফল একই – ভারত জিতেছে! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।”
অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করা এবং এশিয়া কাপ শিরোপা জয়ে ভারতের কাছে পাকিস্তানের পরাজয়ের সঙ্গে এটিকে সংযুক্ত করা এক কথায় ক্রিকেট মাঠেও জাতীয়বাদেরই প্রতীক। যা স্পষ্ট করে দেয় যে খেলাধুলা হোক বা সামরিক লড়াই, ভারত পাকিস্তানকে পরাজিত করে চলেছে। টুর্নামেন্টের শুরু থেকেই এই লড়াই অনেকটাই ক্রিকেটের বাইরের লড়াইয়ে পরিণত হয়েছিল। বোর্ড এবং সরকারের সমর্থনে মাঠে কঠিন পদক্ষেপ নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। যা শেষ দিন পর্যন্ত ধরে রাখলেন। কোনও হুমকি, অভিযোগ, শাস্তির ভয়, কোনওটাই তাঁকে বা ভারতীয় দলকে তাদের সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। যার ফল এদিন ট্রফি ছাড়াই মাঠ ছাড়ল ভারত।
মে মাসে পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো এবং সামরিক স্থাপনায় ভারতের বিধ্বংসী বিমান হামলা খুব অল্প সময়ের মধ্যেই দেশটির আকাশসীমাকে অরক্ষিত করে ফেলেছিল। এই আঘাতের ফলে অবশেষে একজন শীর্ষ পাকিস্তানি সামরিক কর্মকর্তা ভারতকে ফোন করে যুদ্ধবিরতির অনুরোধ করেন বলেও জানা গিয়েছিল। তবে এটা একটা বড় নাশকতার জবাব ছিল ভারতের তরফে যা পহেলগাম হামলায় হয়েছিল। যার বদলা অপারেশন সিন্দুরের পর আরও একবার নিল ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপের মঞ্চে।
আজ মাঠে এক ভিন্ন ধরণের অপারেশন সিন্দুরের সুপারসোলজার ছিলেন তিলক ভর্মা, তাঁর সঙ্গে সঞ্জু স্যামসন এবং শিবম দুবের অসাধারণ পার্টনারশিপ এর অঙ্গ। স্যামসন এবং দুবের সঙ্গে তাল মিলিয়ে ভার্মার দুর্দান্ত অর্ধশতক টিম ইন্ডিয়াকে তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ শিরোপা এবং ওয়ানডে সংস্করণ-সহ সামগ্রিকভাবে নবম শিরোপা নিশ্চিত করতে সাহায্য করেছে। দুবাইতে জমজমাট ম্যাচে ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে দেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
