অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দল থেকে এই মুহূর্তে অনেকটাই দূরে রয়েছেন পৃথ্বী শ। শেষ বার জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২১-এ। হারিয়ে যাওয়া এই ক্রিকেটারকে আবার খুঁজে পাওয়া গেল লন্ডন ওয়ান ডে কাপে। বুধবার এই ম্যাচে নর্দ্যানম্পটনশায়ারের হয়ে তিনি দ্বিশতরান করেছেন। এর সঙ্গে তিনি তাঁর খেলার দক্ষতার আবারও প্রমাণ দিয়েছেন।
শেষ কিছু মাস ধরে পৃথ্বীর কেরিয়ারে দাঁড়ি পড়ে গিয়েছিল। প্রথমে তাঁর চোট তারপর তাঁকে নিয়ে নানা বিতর্কে হারিয়ে গিয়েছিলেন এই যুব ক্রিকেটার। ২০১৮-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দিয়ে তিনি তাঁর প্রথম আন্তর্জাতিক খেলা শুরু করেছিলেন। সেই ম্যাচে তিনি শতরানও করেছিলেন। কিন্তু শেষ কিছু বছর ধরে ভাল ফর্মে না থাকায় ভারতীয় দলে জায়গা করতে পারেননি তিনি। বুধবার নর্দ্যানম্পটনশায়ারের হয়ে ১৫৩ বলে তাঁর ২৪৪ রানের ইনিংস তাঁকে আবার ফিরিয়ে আনল ক্রিকেটের মূলস্রোতে। প্রথম দু’টি ম্যাচে ব্যর্থতার পর এদিনের ম্যাচে অসাধারণ ইনিংস খেলে তিনি উঠে এসেছেন আলোচনায়।
বুধবার সমারসেটের বিরুদ্ধে শ ১৫৩ বলে ২৪৪ রান করেন। তিনিই প্রথম ভারতীয় যিনি এই ম্যাচে দ্বিশতরান করেছেন। চেতেশ্বর পূজারার পর পৃথ্বী দ্বিতীয় ভারতীয় যিনি এই ম্যাচে ১৫০-এর বেশি রান করেছেন। এদিন ৮১ বলে ১০০ রান করেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। তারপর মাত্র ১২৯ বলে ২০০ রান করেন এই ভারতীয় ক্রিকেটার। এর সঙ্গে পৃথ্বী তাঁর প্রথম কাউন্টি সিজনে ২৮টি চার ও ১১টি ছয় মেরেছেন। এটি ছিল তাঁর নবম শতরান।
বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে তিনি তাঁর প্রথম সেঞ্চুরি করেছিলেন। কর্ণাটকের বিরুদ্ধে তিনি ১৬৫ রান করে মুম্বইকে জয়ের দিকে নিয়ে যান। ২০২১-এর ফেব্রুয়ারিতে মুম্বইয়ের এই ব্যাটার পন্ডিচেরির বিরুদ্ধে প্রথম বার দ্বিশতরান করেছিলেন। সেই ম্যাচে তিনি ২২৭ রান করেছিলেন মুম্বইয়ের হয়ে। রঞ্জি ট্রফিতেও তিনি অসমের বিরুদ্ধে ৩৭৯ রান করেছিলেন।
কেরিয়ারের শুরুটা ভাল হলেও খারাপ ফর্মে থাকার কারণে তিনি বাদ পড়েন ভারতীয় দল থেকে। তিনি শেষ ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২১-এর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ ম্যাচে দলের অংশ ছিলেন পৃথ্বী। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান সিরিজ থেকে বাদ পড়েন তিনি।
নর্দ্যাম্পটনশায়ারের হয়ে দ্বিশতরানের পর পৃথ্বী বলেছেন, “এটা আমার নতুন একটা অভিজ্ঞতা। ভারতীয় নির্বাচকেরা আমায় নিয়ে কী ভাবছেন তাতে আমারবিন্দুমাত্র আগ্রহ নেই। এখনে আমি ভাল সময় উপভোগ করতে চাই। সতীর্থদের সঙ্গে দলের জন্য জয় আনার চেষ্টা করব। নর্দ্যাম্পটনশায়ার আমাকে সুযোগ দিয়েছে। সেই মর্যাদা আমি রাখব।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
