Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে যাঁর ব্যাটিং সবার নজর কেড়েছিল আজ সেই পৃথ্বী শ হারিয়ে গিয়েছে নতুনদের ভিড়ে। গত কয়েক বছরে তাঁর ফর্ম ক্রমশ খারাপ হয়েছে। তিন ফর্ম্যাটের একটাতেও তিনি নিজের সেরাটা দিতে পারছেন না। বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল নর্থ হ্যাম্পটনশায়ারে সই করেছেন তিনি। তাঁর অনুমা‌ন এই চ্যাম্পিয়নশিপ তাঁকে আবার ফর্মে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

ক্রিকেটে আবার ফিরে আসতে তিনি এই চ্যাম্পিয়নশিপকে কাজে লাগাতে চাইছেন। কারণ তাঁর এখনকার পরিস্থিতি তাঁকে কোনও ভাবে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করছে না। এমনকি তিনি তাঁর নিজের মনের কথা শেয়ার করতেও ভয় পাচ্ছেন।    

ক্রিকবাজকে দেওয়া একটি সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিট্যালসের ওপেনিং ব্যাটার বলেছেন ফিটনেস টেস্টে তিনি পাস করেছেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিনি ভাল রান করছেন ভারতীয় দলে ফিরে আসার জন্য। কিন্তু তিনি কোনও সুযোগই পাচ্ছেন না।

তিনি বলেন, ‘‘আমাকে দল থেকে বাদ দেওয়ার কারণ আমি জানি না। কেউ কেউ বলছে হয়ত ফিট না হওয়ার জন্য আমায় নেওয়া হয়নি। কিন্তু অবশ্যই আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবেই এখানে এসেছি। শুধু তাই নয় আমি এনসিএ-র সব পরীক্ষাও দিয়েছি। কিন্তু তাও আমাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেওয়া হয়নি। আমি খুবই হতাশ হয়েছি। আমি কোনও কিছু্ই করতে পারছি না। আমি লড়াই করার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি।’’

শুধু খেলার মাঠেই লড়াই নয় তাঁর মানসিক লড়াইয়ের কথাও তিনি বলেছেন। মানসিক চাপ সামলানোর জন্য তাঁর পাশে কোনও বন্ধু নেই। যার সঙ্গে তিনি তাঁর মনের কথা খুলে বলতে পারবেন।

তিনি আরও বলেন, ‘‘আমি নিজেকে নিজেই সঙ্গ দিতে পছন্দ করি। নিজের জোনে নিজের মত থাকতে আমি ভালোবাসি। আমার বন্ধুর সংখ্যা খুব কম। যারা আমাকে চেনে তাঁরা জানে আমার কোনও বন্ধুই নেই। আনি বন্ধু তৈরি করতে পছন্দ করি না। এটাই এই জেনারেশনের সমস্যা। কারও সঙ্গেই নিজের মনের কথা শেয়ার করা যায় না। এটি সত্যিই খুব ভয়ঙ্কর। আমি নিজের মনের কথা শেয়ার করতে ভয় পাই। শুধু মনে হয় আমার এই কথা যদি পরের দিন স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে। আমার হাতে গোনা কয়েকজন বন্ধু আছে তাঁদের সঙ্গেও আমি এই নিয়ে তেমন কথা বলি না। খুবই কম কথা হয় আমাদের মধ্যে।’’  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *