Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: জাতীয় দলে সুযোগ না পেয়ে, হতাশ পৃথ্বী আপাতত খেলছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ক্লাব নর্দাম্পটনশায়ার । তাঁদের হয়ে ওয়ান ডে কাপ খেলছেন পৃথ্বী। রবিবার ডারহামের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আবার সেঞ্চুরি আসে। গত বুধবার দলের হয়ে দ্বিশতরান করেছিলেন তিনি। এ যেন ভারতীয় দলে সুযোগ না দেওয়ার জবাব দিচ্ছে তাঁর ব্যাট।

ওয়ান ডে কাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন পৃথ্বী। রবিবার  নর্দাম্পটনশায়ার-এর হয়ে ডারহামের বিরুদ্ধে ৭৬ বলে ১২৫ রানের দাপুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১৫টি বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। এই ভারতীয় ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে শেষ শতরান করেছিলেন ২০২১-এর জুলাই-এ। রবিবার তিনি এবং রব কিওগ মাত্র ২৫.৪ ওভারে ১৯৯ রানের লক্ষ্যে পৌঁছতে দলকে সাহায্য করেন।

প্রথমে ব্যাট করতে নেমে ডারহাম ৪৩.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। তাঁদের অধিনায়ক অ্যালেক্স লিস ৩৪ রান, লিয়াম ত্রিভাস্কিস ৩৭ রান এবং জোনাথান বুশনেল ৩২ রান করেন।

এদিন সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে পৃথ্বী তাঁর ৩০০০ রান পূরণ করলেন। ৫৭টি ম্যাচ খেলে তিনি মোট ৩০৫৬ রান করেন। তাঁর মোট রান রেট ৫৭.৬৬ এবং স্ট্রাইক রেট ১২৬.৬৯। ৫৭টি ইনিংসে তাঁর ঝুলিতে মোট সেঞ্চুরির সংখ্যা ১০ এবং ১১টি অর্ধশতরান। তাঁর সেরা ইনিংস ২৪৪।

গত বুধবার সামারসেটের বিপক্ষে ১৫৩ বলে ২৪৪ রান করে  নর্দাম্পটনশায়ারকে জিততে সহায়তা করেন পৃথ্বী। এটা পৃথ্বীর দ্বিতীয় দ্বিশত রান। দ্বিশতরান করার তালিকায়ও পৃথ্বী দ্বিতীয়। এই তালিকার লিস্ট-’এ‘র শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। তিনি মোট তিনটি দ্বিশতরান করেছেন। রোহিতের সর্বোচ্চ রান ২৬৪।

ইংল্যান্ড ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে অ্যালিস্টার ব্রাউন-এর ঝুলিতে। তাঁর সর্বাধিক রান ২৬৮। যা ২০২২-এ সারের হয়ে গ্ল্যামারগন বিপক্ষে করেছিলেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *