Cart Total Items (0)

Cart

All Sports
পঞ্জাব কিংস

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪ নিলামে পঞ্জাব কিংস একটি বড় ভুল করে ফেলে। তারা ‘ভুল খেলোয়াড়’ কিনে ফেলে ভুল বুঝতে পেরে, ফ্র্যাঞ্চাইজি নিলামকারী মল্লিকা সাগরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে কিন্তু তিনি জানান যে বিড ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তাই এটিকে ফিরিয়ে আনা যাবে না। এই বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে থাকা খেলোয়াড়টি ছিলেন অনামী ভারতীয় শশাঙ্ক সিং। যাঁর খুশি হওয়ার কথা ছিল কিন্তু এখন যা পরিস্থিতি এই দল প্রাপ্তি তাঁর জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে স্বাভাবিক ভাবেই। কারণ তিনি ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে পঞ্জাব তাঁকে ভুল করে দলে নিয়েছে।

যে ফ্র্যাঞ্চাইজিগুলি নিলাম কক্ষে ছিল তাদের ল্যাপটপের স্ক্রিনে খেলোয়াড়দের একটি সম্পূর্ণ তালিকা ছিল। সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিলাম কক্ষে পৌঁছানোর আগে তাদের হোমওয়ার্ক করে, বিখ্যাত এবং কম পরিচিত-সহ তাদের কোন খেলোয়াড় কিনতে হবে তা বিশ্লেষণ করেই নিলামে বসেছিল।

কিন্তু তাও নেস ওয়াদিয়া, প্রীতি জিন্টা এবং তাদের দল নিলাম টেবিলে বসেও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ছত্তিশগড়ের খেলোয়াড় শশাঙ্ক সিং-কে অন্য কারও নামের সঙ্গে মিশিয়ে ফেলেছিল পঞ্জাব কিংসের কর্তারা। কিন্তু কিনে ফেলার পর আর তাঁকে ছাড়ার কোনও রাস্তা এখনও পায়নি ফ্র্যাঞ্চাইজি।

পরে অবশ্য নিজেদের ভুলের জন্য নিজেদেরই মজা করতে দেখা যায় পঞ্জাব কিংস কর্তাদের। এখানে থাকল সেই ভিডিও:

কিভাবে পঞ্জাব শশাঙ্ক সিং-কে ২০ লাখ টাকায় কিনল:

সব দলই ২০ লাখ টাকার বেস প্রাইজে থাকা কয়েকজন অনামী প্লেয়ারকে দলে নিয়েছে। সেই তালিকায় ছিলেন শশাঙ্ক সিং-ও। শশাঙ্কের নাম ডাকা হলে, প্রীতি জিন্টা তার দলের সঙ্গে খেলোয়াড় নিয়ে আলোচনা করার পরে প্যাডেল তোলেন। শশাঙ্কের জন্য আর কোনও ফ্র্যাঞ্চাইজি বিড না করায় দ্রুত বিক্রি হয়ে যায় সিদ্ধান্তে।

যখন নিলামকারী মল্লিকা খেলোয়াড়দের পরবর্তী সেটে চলে যান, তখন প্রথম নাম ছিল তনয় থ্যাগরাজনের। তাঁর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্জাব তাদের ভুল বুঝতে পারে। পিবিকেএস টেবিলে প্রীতি, ওয়াদিয়া এবং অন্যরা বুঝতে পারেন যে তাঁরা শশাঙ্ককে অন্য কোনও খেলোয়াড়ের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।

“এটা কি ভুল নাম ছিল? আপনি এই প্লেয়ারকে চান না?” মল্লিকা জিজ্ঞেস করেন। এর পর তিনি বলেন, ‘‘আমি শশাঙ্ক সিংয়ের কথা বলছি। কিন্তু তাঁর নামে বিড নিশ্চিত হয়ে গিয়েছে। প্লেয়ার নং ২৩৬ এবং ২৩৭, উভয়ই আপনাদের দলে গিয়েছে।”

এমনকি ওয়াদিয়া তাঁর অসন্তোষ প্রকাশ করলেও মল্লিকা তাঁর অবস্থানে অটল ছিলেন এবং তিনি বার বারই বলেন, ওই প্লেয়ারের নাম নিশ্চিত করে দেওয়া হয়েছে। “আমি মনে করি ২৩৭ (শশাঙ্ক) এর জন্যও দল নিশ্চিত হয়ে গিয়েছে,” তিনি বলেছিলেন।

তবে এখন যা পরিস্থিতি পঞ্জাব কিংস এই প্লেয়ারকে না চাইলেও তাঁকে তারা দলে রাখতে বাধ্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *