Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলে আজ অভিযান শুরু করছে নাইটরা। মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ম্যাচটি। পঞ্জাব গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্স করেছিল। তারা লিগ টেবলের ষষ্ঠ স্থানে শেষ করেছিল। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল তাদের প্রথম আইপিএল শিরোপার অপেক্ষায় রয়েছে।  অপরদিকে নতুন অধিনায়ক নিয়ে মাঠে নামছে কেকেআর।

কেকেআর গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১৪ সালে শেষ বার ট্রফি জিতেছিল। স্বভাবতই ট্রফির খরা চলছে প্রায় এক দশক ধরে। দুই বারের চ্যাম্পিয়নরা এ বার ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা মাস্টারমাইন্ড চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে ট্রফির খরা মুছে ফেলতে বদ্ধপরিকর। দলে রয়েছেন অনেকদিনের নির্ভরযোগ্য ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।পেস বোলিংয়ে রয়েছে টিম সাউদি ও উমেশ যাদব। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য মাঠে নামতে পারেননি দলের ক্রিকেটাররা। তবে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোর স্টেডিয়ামে অনুশীলন করেছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। শনিবার ৬০ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে মোহালিতে।

দিনের অন্য ম্যাচে মুখোমুখি দিল্লি ও লখনউ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার আহত হওয়ার পর থেকে মাঠের বাইরে। তাই ওয়ার্নারকে অধিনায়ক করা হয়েছে। লখনউ অবশ্য তাদের পুরনো অধিনায়ক লোকেশ রাহুলের নেতৃত্বেই খেলতে নামবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *