Cart Total Items (0)

Cart

All Sports
ঋষভ পন্থ

অলস্পোর্ট ডেস্ক: ঋষভ পন্থ এখন অনেকটাই সুস্থ। বড় গাড়ি দুর্ঘটনার ক্ষত থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন। সম্প্রতি তাঁকে দেখা গেল জিমে গিয়ে শরীরচর্চা করতে। সেই ভিডিও তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।

২০২২-এর ডিসেম্বরে দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান। এই দুর্ঘটনার ফলে গুরুত আহত হন তিনি। সোশ্যাল মিডিয়াতে ‌বিভিন্ন পোস্ট করে তিনি এই দু’বছর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দিয়েছেন তাঁর ভক্তদের। ‌বৃহস্পতিবার পন্থ নিজের সোশ্যাল মিডিয়াতে শরীরচর্চা করার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি খুব সহজেই ওজন তুলছেন। তা থেকেই বোঝা যাচ্ছে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরছেন মাঠে। তবে মাঠে ফেরার ব্যাপারে কোনও কথা এখনও বলেননি পন্থ। এই ভিডিওতে তিনি ক্যাপশনে লিখেছেন ‘‘আপনি যা চান সেটা চাইলে পাবেন না, কাজ করলে পাবেন।’’

এই মাসের শুরুতে, দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাশোসিয়েশনের ডিরেক্টর শ্যাম শর্মা ও হরিশ সিং দেখা করেন ঋষভ পন্থের সঙ্গে।  এরপর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির তরফে জানানো হয় পন্থ তাঁর দুর্ঘটনার রেশ কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি এনসিএ বেঙ্গালুরুতে রিহ্যাবে রয়েছেন।

শ্যাম শর্মা মনে করেন, পন্থ খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং সম্ভবত যত তাড়াতাড়ি সম্ভব তিনি দলের হয়ে মাঠে নামবেন। তিনি বলেন, ‘‘পন্থ সুস্থ হওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। তবে তাঁর মাঠে ফেরা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তবে সেটার জন্য সময় লাগলেও আশা করা যায় যত দ্রুত সম্ভব তিনি মাঠে ফিরবেন। ’’

পন্থ সবসময়ে তাঁর আপডেট দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়া পোস্টে। সেখানে তাঁকে দেখা গিয়েছে জিমে শরীরচর্চা করতে, বাহ্যিক কোনও অবলম্বন ছাড়াই হাঁটাচলা করতে। আবার অনেক সময় দেখা গিয়েছে তাঁর সতীর্থদের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটাতে।

পন্থ সুস্থ হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সবই করছেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে নামার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি। পন্থের অনুগামী এবং ভক্তরা একটু একটু করে তাঁর সুস্থ হয়ে ওঠার সাক্ষী থেকেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে।  এবং তাঁরা আশা করেন তিনি খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *