Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আগামী বুধবার ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে। তিনি প্রায় দীর্ঘ ১৮ মাস পর ভারতীয় দলের হয়ে নামতে চলেছেন। তবে এই সময় তিনি অতীতের কথা মনে করতে চাইছেন না। আইপিএল চলাকালীনই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য মানসিকভাবে তৈরি হয়ে যান। ভারতীয় দলের জন্য রাহানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কারণ তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা অনেকটাই বেশি। স্নায়ুর চাপ ধরে রাখার ক্ষমতা রয়েছে। দীর্ঘ ইনিংস খেলে এবং দলের সাফল্য আনার জন্য ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রাহানে বিসিসিআই টিভিতে ভারতীয় দলের ফিরে আসা নিয়ে বলেন, ‘আমি প্রায় ১৮-১৯ মাস পর ভারতীয় দলে ফিরে এসেছি। এখন ভালো বা খারাপ যাই হোক না কেন আমি পুরনো কোনও কথা মনে করতে চাই না। আমি এখন সবকিছুই নতুনভাবে শুরু করতে চাই। এছাড়া আমার যা যা করা দরকার আমি তাই করব। আমি আইপিএলে ব্যক্তিগতভাবে সিএসকের হয়ে খেলাটা উপভোগ করেছি। কারণ এর আগের মরশুমেও আইপিএলে ভালো ব্যাটিং করেছি। আমার ঘরোয়া মরশুম খুবই ভাল ছিল। নিজের সেরাটা দিয়ে গিয়েছি। তাই ভারতীয় দলে ফিরে আসা আমার কাছে একটা আবেগপূর্ণ বিষয়।’

রাহানে এই বছর আইপিএলে সিএসকের হয়ে খেলেছেন। টি-টোয়েন্টি ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং ও বেশি স্ট্রাইকরেটের জন্য অনেক প্রশংসাও পেয়েছেন। তবে তিনি বিশেষ করে প্রশংসা পেয়েছেন মুম্বইয়ের বিরুদ্ধে ২৭ বলে ৬১ রান করার জন্য। এছাড়াও তিনি ২০২০-২১ এর বর্ডার-গরাসকর ট্রফিতে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় আনেন। রাহানে ৮২ টি টেস্ট ম্যাচ ও ৪ হাজার ৯৩১ রান রয়েছে তাঁর ঝুলিতে। সেই ব্যাটার রানে ফেরায় স্বাভাবিক ভাবেই খুশি ভারতীয় দল। রাহানে আরও বলেন, ‘আমি যে মানসিকতা নিয়ে ব্যাট করি, তা নিয়েই ব্যাট করতে চাই। রঞ্জি ট্রফিতে খেলার সময় যেভাবে ব্যাটিং করেছিলাম তা দেখাতে চাই। আমি এখন টি-টোয়েন্টি বা টেস্ট ফরম্যাট নিয়ে ভাবতে চাই না। আমি এখন সবকিছুকেই সহজ ভাবে দেখতে চাই।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *