শ্রেয়াস আইয়ার
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দলের শ্রেয়াস আইয়ার-এর অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছিল যেহেতু তিনি ভারতীয় দলের অন্যতম বড় নাম। ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জন্য মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে, এখান থেকেই বেছে নেওয়া হবে ভারতীয় দল। তবে, শোনা যাচ্ছিল যে নির্বাচকরা দক্ষিণ আফ্রিকায় শ্রেয়াসের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না এবং শৃঙ্খলাজনিত কারণে টিম ম্যানেজমেন্ট তাঁকে দলে নেয়নি।
দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আইয়ারের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে প্রাক-ম্যাচের প্রেস কনফারেন্স চলাকালীন, দ্রাবিড় বলেন যে আইয়ারকে দলে না রাখার কারণ অন্যান্য ব্যাটারদের জায়গা করে দেওয়ার জন্য।
“তাঁকে দলএয়নআ রাখার পিছনে একেবারেই কোনও শৃঙ্খলামূলক কারণ ছিল না। দলে অনেক ব্যাটসম্যান আছে এবং আমি মনে করি শ্রেয়াস আইয়ার সেকারণেই বাদ পড়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকাতেও টি-টোয়েন্টি খেলেননি। দুর্ভাগ্যজনকভাবে সে একজন ভাল খেলোয়াড় কিন্তু অনেক ব্যাটসম্যান আছে এবং দল ও প্লেয়িং ইলেভেনে সবাইকে জায়গা দেওয়া সহজ নয়। তাই, কোনও শৃঙ্খলাজনিত কারণ নেই,” বলেছেন দ্রাবিড়।
আইয়ারের জন্য অবশ্যই এটি ভাল খবর ছিল না যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি এবং ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার জন্য এবং নিজের জায়গা শক্তিশালী করার জন্য তাঁকে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এ তাঁর পারফরম্যান্সের উপর নির্ভর করতে হবে আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য দলে জায়গা করে নিতে।
সাংবাদিক সম্মেলনের সময়, রাহুল দ্রাবিড় আরও জানিয়েছেন যে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবেন না এবং দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টির জন্য উপলব্ধ থাকবেন। তিনি আরও জানিন যে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ভারতের হয়ে ব্যাটিং ওপেন করবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
