Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ  এবার কি শেষপর্যন্ত আইসিসি ট্রফির খরা কাটবে? ১০ বছর ধরে যে ট্রফির জন্য হাপিত্যেশ করে বসে আছেন ভারতীয়রা, সেই আইসিসি ট্রফি কি এবার আসবে? চলতি সপ্তাহের শেষের দিকে বা আগামী সপ্তাহের গোড়ার দিকে সেই উত্তরটা মিলবে। তবে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিলেন, এক দশক ধরে অধরা আইসিসি ট্রফি জয়ের জন্য বাড়তি চাপ নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে না টিম ইন্ডিয়া। বরং শেষ দু’বছরে ভারত যে ভালো খেলে সেই মেগা ফাইনালে পৌঁছেছে, সেটা কোনওদিন অস্বীকার করা যাবে না।

সোমবার ওভালে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ‘না, একেবারেই না (২০১৩ সাল থেকে ভারত আইসিসি ট্রফি জিততে না পারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারত বাড়তি চাপ অনুভব করছে কিনা প্রশ্নের প্রেক্ষিতে)। আমি বলতে চাইছি যে একটি আইসিসি ট্রফি জেতার চেষ্টা করার জন্য আমরা একেবারেই কোনও চাপ অনুভব করছি না। অবশ্যই সেই কাজটা করতে পারলে ভালো হবে। আইসিসি টুর্নামেন্ট জিততে পারলে সেই বিষয়টি নিশ্চিতভাবে ভালো হবে। তবে পুরো বিষয়টি বিবেচনা করলে আপনারা দু’বছরের পরিশ্রম দেখতে পাবেন। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সমষ্টির ফসল এটা।’

দ্রাবিড় আরও বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা বিবেচনা করে দেখলে প্রচুর ইতিবাচক বিষয় খুঁজে পাবেন। অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে ভারতীয় দব (আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ায় জিতেছিল ভারতঃ; এখানে (ইংল্যান্ড) সিরিজ ড্র করেছে; গত পাঁচ বা ছয় বছরে বিশ্বের যেখান খেলেছে, সেখানেই দারুণ লড়াই করেছে। স্রেফ আইসিসি ট্রফি থাকা বা আইসিসি ট্রফি না থাকার উপর নির্ভর করে সেই বিষয়গুলি পালটে যাবে না। বৃহত্তর দিক থেকে বিবেচনা করলে সেটাই বাস্তব ছবি। তবে হ্যাঁ, ট্রফি জিততে পারলে ভালো লাগে। আর এটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং মনের মতো ফলাফল হলেও খুব ভালো হবে।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *