অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪-এর অন্যম সেরা ইনিংস বললেও ভুল হবে না। কিন্তু সেই ইনিংসকে ছাঁপিয়ে গেল আরও একটা ইনিংস। বিরাটের সেই ইনিংস কোনও কাজে লাগল না। দুরন্ত সেঞ্চুরির পরও হারতে হল তাঁর দলকে। তবে বিরাট কোহলির এই সেঞ্চুরি টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় ভরসার জায়গা তো বটেই। এদিন টস জিতে প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেটে ১৮৩ রান তোলে বেঙ্গালুরু। যা টি২০-র জন্য যথেষ্ট বড় রান। কিন্তু সেই রানও ধরে রাখতে পারল না বেঙ্গালুরু বোলাাররা। বরং বিরাটের পাল্টা দিলেন বাটলার। পাঁচ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিল রাজস্থান।
এদিন ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি ও ফাফ দুপ্লেসি। ওপেনিং জুটিতে আসে ১২৫ রান। দুপ্লেসি আউট হন ৪৪ রানে। কিন্তু থামেননি বিরাট কোহলি। ৭২ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। এর পর গ্লেন ম্যাক্সওয়েল ১ ও সৌরভ চৌহান ৯ রান করে আউট হন। নির্ধারিত ওভারে বেঙ্গালুরু থামে ১৮৩-৩-এ।
রাজস্থানের হয়ে দুই উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। যাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন করে ভাবার সময় এসেছে টি২০ বিশ্বকাপের আগে। এক উইকেট নেন নান্দ্রে বুর্গার। জবাবে ব্যাট করতে নেমে কোনও রান না করে ফিরে যান যশস্বী জয়সওয়াল। এখান থেকেই রাজস্থান ইনিংসের হাল ধরেন জোস বাটলার ও অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু ৪২ বলে ৬৯ রান করে ফেরেন প্যাভেলিয়নে। ০-১ থেকে ১৪৮-২-এ নিয়ে যান এই দুই ব্যাটার। সঞ্জু আউট হওয়ার পর কিছুটা চাপে পড়ে যায় রাজস্থান। কিন্তু একা হাতে সেই চাপ সামলে দেন জোস বাটলার।
জোস বাটলর শেষ পর্যন্ত ব্যাট করেন। ৫৮ বলে ৯টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর মধ্যে একটি ওভার বাউন্ডারি ছিল জয়ের। এছাড়া ধ্রুব জুড়েল ২, রিয়ান পরাগ ৪ রান করে আউট হন। বেঙ্গালুরুর হয়ে দুই উইকেট নেন রেসি টপলে ও একটি করে উইকেট নেন যশ দয়াল ও মহম্মদ সিরাজ। ১৯.১ ওভারে ১৮৯-৪-এ থামে রাজস্থান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
