নতুন রেকর্ড গড়তে পারেন যশস্বী। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ মাত্র ৪২ রান করলেই এক নতুন রেকর্ড গড়তে পারেন যশস্বী জসওয়াল। চলতি আইপিএলে ১২টি ম্যাচে ৫৭৫ রান করেছেন এই যুব ক্রিকেটার। এক মরশুমে আনক্যাপড ক্রিকেটার হিসেবে আইপিএলে ৬১৬ রান করেছিলেন শন মার্স। আর ৪২ রান করলে সেই রেকর্ড ভেঙ্গে দিতে পারেন যশস্বী।
২০০৮ সালে ১১টি ইনিংসে ব্যাট করে ৬১৬ রান করেছিলেন শন মার্স। এর পরেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে টি-২০ ও ওয়ান ডে দলে সুযোগ পান এই অজি ক্রিকেটার। চলতি আইপিএলে ৫৭৫ রান করে ফাফ ডু প্লেসির পিছনে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যশস্বী। প্লে অফের আগে রাজস্থানের এখনও ২টি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যেই আর ৪২ রান করলে অজি ক্রিকেটারের রেকর্ড টপকে যাবেন আনক্যাপড ক্রিকেটার। এর মধ্যেই ভারতীয় দলে তাঁর সুযোগ নিয়ে দাবি উঠছে ক্রিকেটমহলে। আইপিএলে ইতিমধ্যেই আনক্যাপড ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের রান টপকে গিয়েছেন যশস্বী।
গতকাল রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১৩ বলে ৫০ রান করে একটি রেকর্ড করেন এই উঠতি ক্রিকেটার। এর আগে কোনও ক্রিকেটার এত কম বলে হাফ সেঞ্চুরি করতে পারেননি। এর আগে আইপিএলে সব থেকে কম বলে ৫০ রান করেছিলেন কে এল রাহুল। তিনি ২০১৮ সালে মাত্র ১৪ বলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন। এবার থেকে সবথেকে দ্রুত অর্ধশতরান করা ক্রিকেটারের তালিকায় সবার উপরে নাম থাকবে যশস্বীর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
