Cart Total Items (0)

Cart

All Sports
রবিচন্দ্রন অশ্বিন

অলস্পোর্ট ডেস্ক: ভারতের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দল ঘোষণা করে দিল বিসিসিআই। প্রবীন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিশ্বকাপ দলে জায়গা হবে কিনা তা নিয়ে জল্পনা ছিলই। কিন্তু শেষ পর্যন্ত তার অবসান ঘটল। বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছিলেন অক্ষর প্যাটেল। কিন্তু চোট পেয়ে তিনি ছিটকে যাওয়ায় অশ্বিনের জায়গাটা পরিষ্কার হয়ে যায়। এশিয়া কাপ ২০২৩-এ সুপার ৪-এর ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় অক্ষর চোট পেয়েছিলেন। মনে করা হয়েছিল দ্রুত সুস্থ হয়ে তিনি দলে ফিরবেন কিন্তু তেমনটা সম্ভব হ‌ল না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ওডিআই সিরিজের জন্য অশ্বিনকে ভারতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি দু’টি ম্যাচে চার উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টের জন্য ভারতের স্পিন বিকল্প হিসাবে অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব থাকছেন দলে। ভারত একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ৮ অক্টোবর।

“ভারত আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য তাদের ১৫-সদস্যের দল পরিস্থিতির চাপে দেরিতে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অক্ষর প্যাটেল ভারতের এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের মুখোমুখি হওয়ার সময় বাম কোয়াড্রিসেপে স্ট্রেনের কারণে বিশ্বকাপের জন্য সময় মতো দলে ফিরতে পারেননি। ফলে এশিয়া কাপের ফাইনালেও খেলতে পারেননি এই স্পিন বোলিং অলরাউন্ডার। অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে তাঁর বদলি হিসেবে মনোনীত করা হয়েছে। যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত খেলেছিলেন। এবং সেখানে তিনি দু’টি ম্যাচে চার উইকেট নেন,” এমনটাই জানানো হয়েছে।

এটি অশ্বিনের তৃতীয় বিশ্বকাপ হবে। এর আগে তিনি ২০২১১ এবং ২০১৫ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দল: রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যে,শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *