অলস্পোর্ট ডেস্ক: গতবারের পর আবারও চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। দু’বল বাকি থাকতেই প্রিয় বন্ধু জেমিমা রডরিগেজের দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর স্মৃতি মন্ধনা। ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে টস জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছিলেন স্মৃতি। এদিন দুই ক্যাপ্টেনই দাঁপিয়ে ব্যাট করলেন কিন্তু এই খেলায় দু’জনের জার্সি ছিল আলাদা, তাই শেষ হাসি হাসল একজনই। প্রথমে ব্যাট করে দিল্লি ২০৩ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারেই ২০৪ রান তুলে দেয় বেঙ্গালুরু। ছয় উইকেটে জিতে মহিলাদের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির লিজেল লি ৩৭ ও শাফালি ভর্মা ২০ রান করে আউট হয়ে যান। এর পর লরা উলভার্টের সঙ্গে দিল্লির ব্যাটিংয়ের হাল ধরেই ক্যাপ্টেন জেমিমা রডরিগেজ। ৭২-২ থেকে তাঁরা দলের রানকে ১৪৮-এ নিয়ে যান। উলভার্ট ৪৪ রানে আউট হলেও জেমিমার ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। ৫৭ রানের ইনিংস খেলেন জেমিমা। শেষ বলে আউট হন উলভার্ট। অন্যদিকে ৩৫ রান করে অপরাজিত থাকেন চিনেল হেনরি। ২০ ওভারে দিল্লি করে ২০৩-৪।
বেঙ্গালুরুর হয়ে তিন উইকেট নেন সাইলি সাতঘারে, অরুন্ধতী রেড্ডি ও নাদিন দে ক্লার্ক। শেষ বলে রান আউট হন উলভার্ট। জবাবে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর ওপেনার গ্রেস হ্যারিস ৯ রান করে আউট হয়ে গেলেও হাল ছাড়েননি আর এক ওপেনার দলের ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। ৪১ বলে ১২টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮৭ রানের ইনিংস খেলেন স্মৃতি। তাঁকে যোগ্য সঙ্গত জর্জিয়া ভোলের। ৫৪ বলে ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে ৭৯ রান করেন তিনি।
এদিন রিচা ঘোষের ব্যাট থেকে অবশ্য রান আসেনি। ৬ রান করে ফেরেন তিনি। ৭ রানে নাদিন দে ক্লার্ক ও ১২ রানে রাধা যাদব অপরাজিত থাকেন। ১৯.৪ ওভারে ২০৪-৪-এ থামে বেঙ্গালুরু ম্যাচ জিতেই। পর পর বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন রাধা যাদব। দিল্লির হয়ে চেনিল হেনরি জোড়া উইকেট নেন। একটি করে উইকেট নেন নানদানি শর্মা ও মিন্নু মানি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
