Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) রাজস্থান রয়্যালস (আরআর) এর বিরুদ্ধে আইপিএল ২০২৪ এলিমিনেটর খেলতে নামবে বুধবার কিন্তু তার আগে অনুশীলন করলেন না বিরাট কোহলিরা। জানা যাচ্ছে নিরাপত্তার কারণে ম্যাচ শুরুর আগে বেঙ্গালুরুর একমাত্র অনুশীলন সেশন বাতিল করতে হয়। বিশেষ করে বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেযওয়ার আরসিবি অনুশীলন সেশন বাতিল করতে বাধ্য হয় বলে শোনা যাচ্ছে। বুধবার এলিমিনেটরের আগে, মঙ্গলবার আহমেদাবাদের গুজরাট কলেজ গ্রাউন্ডে আরসিবির অনুশীলন করার কথা ছিল কিন্তু তেমনটা হয়নি।

নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দেওয়ার কারণে রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজি নিয়ম মেনে প্রেস কনফারেন্সও করেনি, যা উদ্বেগের।

রিপোর্ট অনুসারে, গুজরাট পুলিশ ইঙ্গিত দিয়েছে যে অনুশীলন সেশন এবং প্রেস কনফারেন্স বাতিলের পিছনে প্রাথমিক কারণ ছিল বিরাটের নিরাপত্তা। পুলিশ সন্ত্রাসবাদী কার্যকলাপের সন্দেহে আহমেদাবাদ থেকে চার জনকে গ্রেফতার করেছে বলেও জানা গেছে।

পুলিশ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে অবহিত করার পরে রাজস্থান তাদের নির্ধারিত সময়েই অনুশীলন করে। একই জায়গায় বেঙ্গালুরুর অনুশীলন করার কথা থাকলেও তা হয়নি।

“বিরাট কোহলিরা আহমেদাবাদে পৌঁছনোর পর এই গ্রেফতারের বিষয়টি সামনে আসে। তিনি দেশের একজন গুরুত্বপূর্ণ সম্পদ, এবং তার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার,” পুলিশ অফিসার বিজয় সিং জ্বালা বলেছেন। “আরসিবি ঝুঁকি নিতে চায়নি। তারা আমাদের জানিয়েছিল যে কোনও অনুশীলন সেশন হবে না। রাজস্থান রয়্যালসকেও বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তাদের অনুশীলন করতে কোনও সমস্যা হয়নি।”

আরসিবি-র টিম হোটেলের বাইরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এমনকি আইপিএল-স্বীকৃত সদস্যদেরও টিম হোটেলে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। রাজস্থান রয়্যালসকে ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছানোর জন্য একটি ‘গ্রিন করিডোর’ তৈরি করা হয়েছিল বলে জানা গিয়েছে। আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং রিয়ান পরাগের মতো কয়েকজন অবশ্য হোটেলেই থাকার সিদ্ধান্ত নেন এবং তাঁরা হোটেলেই ছিল বলে জানা যাচ্ছে। দেরিতে মাঠে পৌঁছান অধিনায়ক সঞ্জু স্যামসন।

বুধবারও আরসিবি এবং আরআর-এর মধ্যে আইপিএল ২০২৪ এলিমিনেটরের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *