Cart Total Items (0)

Cart

All Sports
আইপিএল ২০২৪

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ এই মুহূর্তে রীতিমতো আকর্ষণীয় পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে।  যেখানে তিনটি দল লড়াই করছে প্লে অফের একটি জায়গার জন্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস হল সেই তিন দল যারা এখনও আশা জিইয়ে রেখেছে। যদিও কেএল রাহুলের নেতৃত্বাধীন দল শুধুমাত্র অঙ্কের হিসেবে প্রতিযোগিতায় টিকে রয়েছে, তাদের যা নেট রান রেট তা তাদের পক্ষে যাওয়া প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। সব থেকে বেশি সুযোগ রয়েছে সিএসকে এবং আরসিবির, যারা শনিবার একে অপরের মুখোমুখি হবে। এখনও পর্যন্ত প্লে-অফের লড়াইয়ে এটিই সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ।

সুপার কিংস, ইতিমধ্যেই ১৪ পয়েন্ট নিয়ে বসে আছে, তাদের পয়েন্ট এবং +০.৫২৮-এর নেট রান রেট এর সৌজন্যে প্লে-অফের দৌঁড়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স শেষ লিগ ম্যাচ খেলতে নামছে পকেটে ১২  পয়েন্ট নিয়ে। যদিও আবহাওয়া ম্যাচের জন্য একটি বড় থ্রেট, ম্যাচটি পরিত্যক্ত হলে সিএসকে প্লে-অফের যোগ্যতা অর্জন করে যাবে। কিন্তু, যদি ম্যাচ হয় এবং আরসিবি সিএসকে-কে হারিয়ে দেয়, তাহলে তাদের প্লে-অফে যাওয়া নিশ্চিত নয়।

বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের আইপিএল ২০২৪ প্লে অফের অবস্থান—

ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলকে সিএসকে-কে কমপক্ষে ১৮ রানের ব্যবধানে হারাতে হবে, এমন পরিস্থিতিতে যদি তারা  প্রথমে ব্যাট করে ২০০ রান করে। যদি আরসিবি ১৭ রান বা তার কম ব্যবধানে জেতে, একই পরিস্থিতিতে, তারা কম নেট রান রেটের কারণে ছিটকে যাবে।

যদি আরসিবি দ্বিতীয় ব্যাট করে তাহলে তাদের ১১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছতে হবে, এমন ক্ষেত্রে যেখানে তারা ২০১ রানের লক্ষ্য তাড়া করছে।

অতএব, যোগ্যতার রাস্তা আরসিবি-এর জন্য এত সহজ এবং সরল নয়, বর্তমান পরিস্থিতিতে সিএসকে-কে সেরা চারে পৌঁছনোর জন্য এগিয়ে রাখা যেতেই পারে। সুপার কিংসের যোগ্যতা অর্জনের জন্য, তারা ম্যাচ জিততে ব্যর্থ হলেও সুযোগ থাকছে।

আইপিএল ২০২৪ প্লেঅফের অবস্থান, যেখানে আরসিবি, সিএসকে কেউই পারছে না—

আরও একটি বিষয় রয়েছে, যদিও সেটা প্রায় অসম্ভব, তাতে আরসিবি বা সিএসকে কেউই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারবে না। লখনউ সুপার জায়ান্টরা যদি মরসুমে তাদের শেষ লিগ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে অবিশ্বাস্যভাবে বড় ব্যবধানে জয়লাভ করে এবং তাদের নেট রান রেটকে আরসিবি-এর উপরে নিয়ে যায়, তাহলে তারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

কেএল রাহুলের নেতৃত্বাধীন দল যদি জয় পায় এবং তাদের এনআরআরকে বেঙ্গালুরুর উপরে নিয়ে যায়, তাহলে তাদের দেখতে হবে বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচটি বিরাট কোহলির দলের পক্ষে শেষ হতে হবে এবং সবচেয়ে কম ব্যবধানে জিততে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *