অলস্পোর্ট ডেস্ক: শেষ হল ২০২৪ মহিলাদের প্রিমিয়ার লিগ পর্ব। মহিলাদের প্রিমিয়ার লিগ ঘিরে গত কয়েকদিন ধরে চলছিল টানটান উত্তেজনা। রবিবার তা শেষহল আরসিবি-র জয় দিয়ে। ডব্লুপিএল ২০২৪-এর চ্যাম্পিযয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত ১৬ বছর ধরে পুরুষদরে আইপিএল খেললেও ট্রফি জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । তবে সেই স্বপ্ন পূরণ করে দিল মেয়েদের দল। এদিন দিল্লি ঘরের মাঠেই মুখোমুখি হয়েছিল আরসিবি-র। কিন্তু ঘরের মাঠের সুবিধে নিতে তারা ব্যর্থ। তিন বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন আরসিবি।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি দিল্লি ক্যাপিটালসের মেয়েরা। ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনর শাফালি ভর্মা। তাঁর ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৪ রান। আর এক ওপেনার ক্যাপ্টেন মেগ ল্যানিং ২৩ রান করেন। এছাড়া আর কেউ ব্যাট হাতে ভরসা দিতে পারেননি।
জেমিমা রডরিগেজ ০, অ্যালিস ক্যাপসে ০, মারিজানে ক্যাপ ৮, জেস জোনাসেন ৩, রাধা যাদব ১২, মিন্নু মানি ৫, অরুন্ধতী রেড্ডি ১০, তানিয়া ভাটিয়া ০। ৫ রানে অপরাজিত থাকেন শিখা পাণ্ডে।ব্যাঙ্গালোরের হয়ে চার উইকেট নেন শ্রেয়াাঙ্কা পাটিল। তিন উইকেট নেন সোফি মোলিনো ও দুই উইকেন নেন আশা শোভানা।
জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর দল। ১১৪ রানের লক্ষ্যে পৌঁছতে তাদের মাত্র দুই উইকেটই হারায় আরসিবি। ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা ৩১ রান করে আউট হন। ৩২ রানে ফেরেন আরও এক ওপেনার সোফি ডিভাইন। এর পর বাকি কাজ করে দেন এলিস পেরি ও রিচা ঘোষ। ৩৫ রানে এলিস ও ১৭ রানে রিচা অপরাজিত থাকেন। ১৯.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ১১৫ রান তুলে নেয় ব্যাঙ্গালোর। দিল্লির হয়ে একটি করে উইকেট নেন শিখা পাণ্ডে ও মিন্নু মানি।
এদিন ম্যাচের সেরা হয়েছেন সোফি মোলিনো। টুর্নামেন্টের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
