রিচা ঘোষ। ছবি—বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার বিশাখাপত্তনমে মহিলা বিশ্বকাপ ২০২৫-এর ম্যাচে ৮ নম্বরে নামা ভারতের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের সৌজন্যে ভারত দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্যাট হাতে। ২২ বছর বয়সী এই বঙ্গকন্যা টপ-অর্ডারের ব্যর্থতাকে অনেকটাই ঢেকে দেন তাঁর দুরন্ত ৯৪ রানের সৌজন্যে। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতকে প্রতিযোগিতামূলক রান করতে সাহায্য করে। তাঁর ৭৭ বলের ইনিংস (১১x৪, ৪x৬) প্রমান করেছে, কিভাবে সহজ গতির পিচ ব্যবহার করতে হয় তাঁর সপ্তম ওয়ানডে হাফসেঞ্চুরি দিয়ে। যদিও মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। এর মাধ্যমে রিচা বেশ কয়েকটি রেকর্ডও ভাঙেন। রিচাই প্রথম ক্রিকেটার যিনি ৮ নম্বর বা তাঁর নিচে ব্যাট করে মহিলাদের ওয়ানডে ম্যাচে ৮০ বা তার বেশি রান করেছেন। এর আগে সর্বোচ্চ ছিল ২০২৫ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্লোয়ে ট্রায়নের ৭৪ রান। রিচা এখন মহিলাদের ওয়ানডেতে দ্রুততম ১০০০ রান করা ভারতীয় হিসেবেও জায়গা করে নিয়েছেন।
মহিলা একদিনের আন্তর্জাতিকে ১০০০ রানের জন্য সবচেয়ে কম বল নেওয়া
৯১৭ – অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া)
৯৪৩ – ন্যাট সাইভার-ব্রান্ট (ইংল্যান্ড)
১,০১০ – রিচা ঘোষ (ভারত)
১,০১১ – মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
১,০২২ – অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)
মহিলা একদিনের আন্তর্জাতিকে অষ্টম উইকেট বা তার নিচে ব্যাট করে সর্বোচ্চ জুটি
১১৫ – আরই স্লেটার-পিএ চ্যাটার্জী (স্কটল্যান্ড) বনাম বাংলাদেশ, লাহৌর, ২০২৫
১০৬ – এ কিং-বি মুনি (অস্ট্রেলিয়া) বনাম পাকিস্তান, কলম্বো, বিশ্বকাপ ২০২৫
৮৮ – এনএনডি সিলভা-ওইউ রনসিংঘে (শ্রীলঙ্কা) বনাম ইংল্যান্ড, হাম্বানটোটা, ২০১৯
৮৮ – রিচা ঘোষ-স্নেহ রানা (ভারত) বনাম দক্ষিণ আফ্রিকা, ভাইজাগ, বিশ্বকাপ ২০২৫
পাকিস্তানের বিরুদ্ধেও কঠিন সময় তাঁর ব্যাট ভারতকে ভরসা দিয়েছিল। এদিন তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ বলে ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৪ রানের ইনিংস খেলেন। তবে বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি হাতছাড়া করার হতাশা থেকে যাবে রিচার। এর আগে পাকিস্তানের বিরুদ্ধেও আট নম্বরে ব্যাট করতে নেমে কঠিন সময়ে ভারতের মোট রানকে গতি দিয়েছিলেন রিচা ২০ বলে তাঁর অপরাজিত ৩৫ রানের সৌজন্যে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
