Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:  আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ইতিমধ্যেই টেস্ট এবং ওডিআই সিরিজের দল ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে টি-টোয়েন্টি সিজিরে দল ঘোষণা হয়নি এখনও। সেই দলে সুযোগ পেতে পারেন আইপিএলে কেকেআরের হয়ে দুরন্ত খেলা রিঙ্কু সিং ।

এবারের আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স দলের ভরসার পাত্র হয়ে ওঠেন তিনি। মনে করা হচ্ছে আসন্ন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পারে এই নাইট ব্যাটারকে। যদিও এখনও দল নির্বাচন হয়নি। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে জায়গা পাননি অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করায় অজিঙ্কা রাহানেকে সহ অধিনায়ক করা হয়েছে। যা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সফরের শুরুতেই টেস্ট সিরিজ খেলতে হবে ভারতকে। এই টেস্ট দলে নেই পেসার উমেশ যাদবও।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে অজিঙ্কা রাহানেকে সহ অধিনায়ক করা এবং পূজারাকে দলে না নেওয়া। অনেকেই মনে করছে পূজারার জন্য ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে যেতে চলেছে। এই প্রসঙ্গে সেই বোর্ড কর্তা বলেন, ‘রাহানে যদি ১৫ মাস পর কামব্যাক করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো মঞ্চে ভালো রান করে পরের সিরিজেই সহ অধিনায়ক হতে পারে, তাহলে যে কেউ কামব্যাক করতে পারে। আমি মনে করি না যেসব সিনিয়র ক্রিকেটার বাদ পড়েছে তাদের জন্য ভারতীয় দলের দরজা বন্ধ। নির্বাচকরাও চায় না সিনিয়র ক্রিকেটারদের বাদ দিতে। কিন্তু পারফরম্যান্সের ভিত্তিতে দলে জায়গা দেওয়া হয় প্রত্যেককে।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *