অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ তাঁর সেরা ফর্মে ছিলেন এবং তিনি দুই ইনিংসে দু’টি সেঞ্চুরি করেন। তাঁর শক্তিশালী ব্যাটিং ইংলিশ বোলারদের ভালোই সমস্যায় ফেলেছিল। পন্থের দু’টি দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও ভারত হেরে যায়। ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটে সহজ জয় তুলে নেয় য় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা শুভমান গিল অ্যান্ড টিম বার্মিংহামে দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতিতে ব্যস্ত এখন।
তাঁর মধ্যেই দ্বিতীয় ম্যাচে পন্থের সামনে রয়েছে বড় রেকর্ডের হাতছানি যা তাঁকে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে সাহায্য করবে। বর্তমানে, পন্থ কোহলি উভয়ই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে পাঁচটি করে সেঞ্চুরি করেছেন।
আসন্ন টেস্টে যদি পন্থ আরও একটি সেঞ্চুরি করতে সক্ষম হন, তাহলে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কোনও ভারতীয়ের দ্বারা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড করার জন্য কোহলিকে ছাড়িয়ে যাবেন। তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে ছুঁয়ে ফেলবেন, যিনি টেস্টে থ্রি লায়ন্সের বিরুদ্ধে ছয়টি সেঞ্চুরি করেছিলেন।
এখনও পর্যন্ত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড রয়েছে কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের দখলে। উভয় ব্যাটসম্যানই সাতটি করে সেঞ্চুরি করেছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরির পর পন্থের সামারসল্ট নজর কেড়ে নিয়েছিল যদিও গাড়ি দুর্ঘটনার পর তাঁর চিকিৎসা করা ডাক্তার তাঁর এই সামারসল্টকে ‘অপ্রয়োজনীয়’ বলেই ব্যাখ্যা করেছেন।
পন্থ, ৩০ ডিসেম্বর, ২০২২-এ দিল্লি থেকে তাঁর নিজের শহর রুরকিতে যাওয়ার সময় তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং গুরুতর আহত হন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
