Cart Total Items (0)

Cart

All Sports
ইমার্জিং এশিয়া কাপ

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এ-কে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিল ভারত এ দল। অর্থাৎ, ফের একটা ভারত-পাক মেগা ফাইনাল ম্যাচের সাক্ষী হতে চলেছে দেশ। তবে খেলার মাঠে সুস্থভাবে খেলার পরিস্থিতি কমই দেখা মিলছে আজকাল। যেমন করে, শুক্রবার বাংলাদেশ দলের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে বেশকিছু বিতর্কিত মুহূর্ত তৈরি হয়েছিল দু’দলের মধ্যে। রিয়ান পরাগের বাংলাদেশি ব্যাটার রকিবুলকে উত্যক্ত করার একটি মুহূর্ত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

অধিনায়ক যশ ধুলের একার ৬৬ রানের সৌজন্যে ভারত এ দল মোট ২১১ রান করে। বাংলাদেশ এরপর ব্যাট করতে নামলে নিশান্ত সিন্ধুর দুর্দান্ত পাঁচ উইকেটেই মুখ থুবড়ে পড়ে তাদের দল। ১৬০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সাইফ হাসানের অধিনায়কত্বে বাংলাদেশ এ দল ক্রমশ উইকেট হারাতে থাকে, তবে রকিবুল হাসানের আউট চূড়ান্ত বিপর্যয় এনে দেয় দলে।

৩২ ওভারে, নিশান্ত সিন্ধু বল করছিলেন। বাংলাদেশি ব্যাটার রকিবুল স্ট্রাইকে আসেন এবং তাঁর প্রথম ডেলিভারিতে তিনি একটি রিভার্স সুইপ মারেন, সেই শটেই আউট হন তিনি। তাঁর শটে সময় ও গতির অভাব ছিল যারফলে, স্লিপে দাঁড়িয়ে থাকা রিয়ান পরাগের ক্যাচটি নেওয়া সহজ হয়। তবে, মুশকিল হয় এখানেই, ক্যাচ নেওয়ার পর রিয়ান খানিকটা ঔদ্ধত্ব দেখিয়েই বাংলাদেশি ব্যাটার রকিবুলকে উত্যক্ত করেন। ক্যাচ তুলে রকিবুলকে ইঙ্গিত করে কটুক্তি করেন রিয়ান। ক্যাচ হওয়ার পর রকিবুল কিছুক্ষণ হতভম্ব হয়ে ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। তারপর ডাগআউটে ফিরে যান।

শুক্রবার কলম্বোতে সেমিফাইনালে বাংলাদেশ এ-কে ৫১ রানে পরাজিত করার পর, ভারত এ ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান এ-এর বিরুদ্ধে হাই-ভোল্টেজ গেম খেলতে চলেছে।

ভারতের ২১১ রানের টার্গেটের কাছে হার মানতে হয় বাংলাদেশকে। অধিনায়ক যশ ধুলের ৮৫ বলে দুর্দান্ত ৬৬ রানের ইনিংস ভারতকে জেতাতে সাহায্য করে। সঙ্গে, ভারতীয় স্পিনাররা বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *