অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যার্বতনের সম্ভাবনা প্রবল সবকিছু ঠিকঠাক থাকলে। তার আগে কানপুরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে দেখা যেতে পারে দু’জনকে। রোহিত ও বিরাট ২০২৫ আইপিএলের পর আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেননি। দেশের হয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার খেলেছেন তাঁরা। ৯ মার্চ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ক্রিকেট সিরিজের ম্যাচ খেলার জন্য রওনা হওয়ার আগে ঘরের মাটিতে কানপুরে রোহিত ও বিরাটের খেলার কথা জোরালো ভাবেই শোনা যাচ্ছে। এইমুহূর্তে ভারতের দুই ক্রিকেট তারকা টেস্ট ও টি২০ খেলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। ২০২৪য়ের টি২০ বিশ্বকাপ ও চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট পর দু’জনেই ওই ধরনের ক্রিকেট ফরম্যাট থেকে নিজেদের অবসরের কথা ঘোষণা করেন।
ভারতীয় ক্রিকেট দল ১৯ অক্টোবর পার্থের অপ্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফরের প্রথম ম্যাচে একদিনের আন্তর্জাতিকে অংশ নেবে। যা খবর , তাতে ওই দলে থাকবেন রোহিত ও বিরাট। তবে তার আগে দুই তারকা ক্রিকেটারকে ঘরের মাঠে কানপুরে ভারতীয় ‘এ’ দলের হয়ে গ্রিন পার্ক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে। এটা দুই ক্রিকেটারের জন্য একধরনের পরীক্ষা বললেও ভুল হবে না, অনেকটা সময় প্রতিযোগিতামূলক খেলা থেকে সরে থাকার জন্য। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ভারতের ম্যাচ ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর, ও ৫ অক্টোবর।
বিসিসিআই অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ২টি লাল বলের খেলার জন্য দল ঘোষণা করলেও, সাদা বলের খেলার জন্য এখনও তা করেনি। আসলে রোহিত শর্মা আগস্টের শেষে বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেস টেস্ট দিলেও, কোহলি তা করেননি। যদিও বলা হচ্ছে, লন্ডনে কোহলি নাকি ফিটনেস টেস্ট দিয়েছেন, কিন্তু তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেছে। বিসিআইআই চায় বিরাট দেশে ফিরে বেঙ্গালুরুতে গিয়ে নিয়মমাফিক ফিটনেস টেস্ট দিন, যাবতীয় সংশয় দূর করতে। অস্ট্রেলিয়া সফরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ নিশ্চিত করতে। আশা করা যায়, কোহলি তা করবেন, ভক্তদের নিরাশ না করতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
