Cart Total Items (0)

Cart

All Sports India
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: অল্পের জন্য হাফ সেঞ্চুরিটা হল না ঠিকই কিন্তু মাঠ ছাড়ার আগে জোড়া রেকর্ড করে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । বুধবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার রোহিত ও শুভমান গিল। কিন্তু ৪৭ রানে আউট হয়ে ফেরেন অধিনায়ক। কিন্তু তাঁর আগেই করে ফেলেছেন রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখন তাঁর দখলেই।

এতদিন এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলের। তাঁর ঝুলিতে ছিল ৪৯টি ছক্কা। এদিন সেটাকে ছাঁপিয়ে গেলেন রোহিত। হাঁকালেন ৫০-এর বেশি ছক্কা। শুধু তাই নয়, এদিনের ছক্কার সঙ্গে একটি বিশ্বকাপ ইভেন্টেও সব থেকে বেশি ছক্কার মালিকও হয়ে গেলেন তিনি। এক্ষেত্রেও তিনি পিছনে ফেললেন সেই ক্রিস গেইলকেই। ২০১৫ বিশ্বকাপে ২৬টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল।

রোহিতের রেকর্ড ব্রেকিং মুহূর্তটি আসে পঞ্চম ওভারে। যখন তিনি ট্রেন্ট বোল্টের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়্যার লেগ দিয়ে তাঁর ৫০তম ছক্কাটি মারেন। পরের ওভারেই মিচেল সাঁতনারের বলে ডিপ স্কয়্যার লেগের উপর দিয়ে আরও একটি ছক্কা হাঁকান তিনি। এই জোড়া ছক্কাতেই গেইলের জোড়া রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন রোহিত শর্মা।

এদিন ২৯ বলে ৪৭ রান করে আউট হন তিনি। এই মুহূর্তে সব বিশ্বকাপ মিলে তাঁর ঝুলিতে রয়েছে ৫১টি ওভার বাউন্ডারি ও একটি ২০২৩ বিশ্বকাপের রয়েছে ২৮টি ওভার বাউন্ডারি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *