Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শনিবার এশিয়া কপে ভারত মুখোমুখি হতে চলেছে তাদের সর্বকালের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ম্যাচের আগেই ভারতীয় অধিনায়ককে সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন। শাহিন আফ্রিদির প্রথম তিন ওভার সামলে খেলার পরামর্শ দিলেন রোহিত শর্মাকে। ২০২১-এর টি২০ বিশ্বকাপে শাহিনের প্রথম বলেই মাঠ ছাড়তে হয়েছিল রোহিত-কে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণেই আগে থেকে তিনি সাবধান করলেন রোহিত শর্মাকে।

তিনি বলেন, ‘‘তোমার উচিত শাহিনের বল সামলে খেলা। ২০২১-এর কথা ভুলে যেও না। ও খুব‌ তাড়াতাড়ি উইকেট নিয়ে নেয়। আফ্রিদির যে বলে রোহিত আউট হয়েছিল সেই বল কখনও ভুলব না আমরা। তাই ওর বল সাবধানে খেলাই ভাল।’’

গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে ভারত-পাক ম্যাচ সব সময়ই আকর্ষণের কেন্দ্রে থাকে। ভারত-পাকিস্তানের ম্যাচকে ম্যাথু হেডেন ‘মশলাদার প্রতিযোগিতা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘‘পাকিস্তানের শাহিন আফ্রিদি, হরিশ রউফ এবং নাসিম এই তিনজন তিন ধরনের বোলার। এই তিন বোলারদের জন্য ভারতকে অন্য পরিকল্পনা করতে হবে। প্রথমত ক্যান্ডির প্রতিটা বলেই বাউন্স থাকে। সেই দিকটা নজর রাখতে হবে। রউফ প্রথমেই চাইবে উইকেট লক্ষ্য করে বল করতে। নাসিম খুব ভাল বোলার। পাকিস্তানকে ভারতের থেকে এগিয়ে রাখতে পারে নাসিমই। তাই ওকে চাপে রাখতে হবে। আমি মনে করি ভারতের ব্যাটিং অর্ডার ভাল।’’’

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘‘বিরাট কোহলি এখন পুরোপুরি প্রস্তুত পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে। শেষ যখন এই দুই দেশ মুখোমুখি হয়েছিল তখন বিরাটের পারফর্ম্যান্স যথষ্ট ভাল ছিল।’’

বাঙ্গার বলেন, ‘‘বিরাট খুবই ভাল খেলে এবং ও তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে। এই গুণই ওকে ভাল খেলতে সাহায্য করবে বিশেষ করে শাহিন আফ্রিদির বল খেলতে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *