অলস্পোর্ট ডেস্ক: রবিবার বেঙ্গালুরুতে ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে ওডিআই বিশ্বকাপ ২০২৩ ম্যাচ চলাকালীন রোহিত শর্মা ইতিমধ্যেই দু’টি বিশাল মাইলফলক তৈরি করেছেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক দারুণ ফর্মে রয়েছেন। এদিন তিনি কারণ তিনি মাত্র ৫৪ বলছ আটটি বাউন্ডারি এবং দু’টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন।
কলিন অ্যাকারম্যানের বলে ম্যাচের প্রথম ছক্কা মেরে রোহিত এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ছক্কা মারার ইতিহাস তৈরি করলেন। রোহিত এখনও পর্যন্ত ২০২৩-এ ৬০টি ছক্কা মেরেছেন এবং ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ৫৮টি ছক্কার রেকর্ডকে ছাঁপিয়ে গেলেন।
ক্রিকেট বিশ্বকাপের এক সংস্করণে একজন অধিনায়কের দ্বারা সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটিও দখল করে নিলেন তিনি। ইংল্যান্ডের ইয়ন মর্গ্যানকে ছাড়িয়ে গেলেন রোহিত। ২০১৯-এ মর্গ্যান সর্বোচ্চ ২২টি ছক্কা হাঁকিয়েছিলেন। রোহিত এদিননেদারল্যান্ডসের বিরুদ্ধে তার ছক্কার সংখ্যআ ২৪-এ নিয়ে গেলেন।
ভারত তাদের শেষ লিগের খেলায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত ও নেদারল্যান্ডস উভয় দলই অপরিবর্তিত রয়েছে। ভারত প্রথমে ব্যাট করে ৪১০ রান তোলে। ভারত ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
