অলস্পোর্ট ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ঘরের মাঠে খেলতে নেমে আবারও হার্দিক পাণ্ড্যেকে দর্শকদের কটূক্তির সামনে পড়তে হল। যেহেতু তিনি রোহিত শর্মার জায়গায় মুম্বই অধিনায়কের দায়িত্ব তুলে নিয়েছে সে কারণে তাঁকেই বার বার কাঠগড়ায় তোলা হচ্ছে। এমআই অধিনায়ককে সমালোচনার শিকার হতে হচ্ছে। এবার তা ঘটল ওয়াংখেড়ে স্টেডিয়ামে, এমআই-এর হোম গ্রাউন্ডে। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের আইপিএল ম্যাচে টসের জন্য বেরিয়ে আসার সময় ভক্তরা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে লক্ষ্য করে নানা , এমনকি মন্তব্য ছুঁড়ে দিতে শুরু করেন। ওয়াংখেড়ে স্টেডিয়াম ‘রোহিত… রোহিত’ স্লোগানে ফেটে পড়ে।
ব্যাট হাতে নিয়ে, হার্দিক ২১ বলে ৩৪ রানের সময় হাফ ডজন বাউন্ডারির সাহায্যে খুব দ্রুতই গ্যালারিকে থামিয়ে দিতে সক্ষম হলেও শেষরক্ষা হয়নি। দলকে ২০/৪ থেকে ৭৬/৫-এ নিয়ে যান। ১০তম ওভারে তাঁর ব্যাটিং শেষ হয়।
তবে, ১২৫/৯-এ মুম্বই ইন্ডিয়ান্স থামার পর ম্যাচটি ছয় উইকেটে হেরে যায়। ২৯ বছর বয়সী হার্দিক, যিনি টুর্নামেন্টের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে রোহিতের স্থলাভিষিক্ত হয়েছেন, আহমেদাবাদ ও হায়দরাবাদে দলের আগের দু‘টি অ্যাওয়ে ম্যাচের সময় নেতৃত্বের বিষয়ে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ক্ষোভের শিকার হয়েছেন।

এদিন ওয়ার্মআপের সময়ও তাঁকে গ্যালারি থেকে তিরষ্কার করা হয়। টসের সময় যখন তাঁর নাম ঘোষণা করা হয় তখন তাঁকে ‘রোহিত রোহিত’ ধ্বনি শুনতে হয়। যা নিয়ে মাঠেই প্রতিক্রিয়া দেন সঞ্জয় মঞ্জরেকর। দর্শককে উদ্দেশে তিনি বলেন, ‘‘বিহেব (ব্যবহার ঠিক করার কথা)’’।
ঠিক সেই মুহূর্তে, রোহিত তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিং-এর সঙ্গে সাক্ষাৎ করছিলেন, যিনি প্রাক-ম্যাচ শো করার জন্য ধারাভাষ্যকারদের তরফে মাঠে ছিলেন।
পরবর্তী সময়ে একটি ভিডিও সামনে আসে যাতে রোহিত গ্যালারির উদ্দেশে এই ব্যবহার না করার অনুরোধ করছেন। এর মধ্যেই জানা যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতকে নিয়ে কোনও ব্যানার ঢুকতে দেওয়া হয়নি। তবে জানা যায়, নির্দেশ ছিল যাতে কোনও রাজনৌতিক ব্যানার ঢুকতে না দেওয়া হয়। তবে পুলিশ সব ব্যানারই কেড়ে নিয়েছে বলে অভিযোগ জানান দর্শকরা। তবে গ্যালারি যে ব্যানারহীন ছিল তেমন নয়। বেশ কিছু ব্যানার দেখা গিয়েছে গ্যালারিতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
